থাইল্যান্ডে ৭০ রোহিঙ্গা অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ১৪:২০আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:২০

থাইল্যান্ডে ৭০ জন অভিবাসীকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থাই এক কর্মকর্তা। শনিবার (১৬ নভেম্বর)তাদেরকে আটক করা হয়। তাদের মধ্যে ৩০ জন শিশুও রয়েছে। ধারণা করা হচ্ছে,তারা মিয়ানমার থেকে অবৈধভাবে থাইল্যান্ডে আসা রোহিঙ্গা।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফাং ঙ্গা প্রাদেশিক পুলিশের কমান্ডার সোমকানে পোথিসরি বলেছেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা মিয়ানমার থেকে আসা মুসলিম। মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।’

দক্ষিণ থাইল্যান্ডের একটি দ্বীপের সৈকতে এই দলটিকে দেখা যায়। কর্মকর্তাদের তোলা ছবিতে দেখা গেছে, দলটির নারীরা হিজাব পরিহিত ছিলেন।

ফাং ঙ্গার গভর্নর সুপোজ রদরুং না নংখাই রয়টার্সকে বলেন, আমরা এখনো নিশ্চিত করতে পারিনি তারা রোহিঙ্গা, নাকি মিয়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা অন্য কেউ।

তিনি জানান, কর্তৃপক্ষ এখনও তদন্ত করছে। শিশুদের সমাজ উন্নয়ন ও কল্যাণ বিভাগ (ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার) এর তত্ত্বাবধানে রাখা হবে বলে তিনি জানান।

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দক্ষিণ এশিয়া থেকে আসা বিদেশি বলে গণ্য করা হয় এবং সেদেশে তাদেরকে নাগরিকত্ব দেয়া হয় না। পাশাপাশি তারা নির্যাতনের শিকার হয়।

ফলে বছরের পর বছর ধরে অনেক রোহিঙ্গা নড়বড়ে কাঠের নৌকায় করে প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও বাংলাদেশে ঢুকে। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায়ও পৌঁছানোর চেষ্টা করেন তারা। বিশেষত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত সমুদ্র শান্ত থাকার সময় এই প্রবণতা বেড়ে যায়।

গত মাসে শত শত রোহিঙ্গা বহনকারী নৌকা ইন্দোনেশিয়ায় ভিড়েছিল।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম