ভারতকে ১৪০০ শিল্পকর্ম ফেরত দিলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ২১:৫৬আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২১:৫৬

১ হাজার ৪০০টিরও বেশি শিল্পকর্ম ভারতকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র, যেগুলোর মূল্য ১ কোটি মার্কিন ডলার। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো থেকে চুরি হওয়া শিল্পকর্ম ফিরিয়ে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে বুধবার (১৩ নভেম্বর) ভারতকে সেগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করলো দেশটি। ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

উদ্ধারকৃত শিল্পকর্মগুলোর মধ্যে কয়েকটি নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে (মেট) প্রদর্শিত হয়েছিল। সেগুলোর একটি বেলেপাথরের নৃত্যশিল্পীর মূর্তি, যেটি মধ্য ভারত থেকে লন্ডনে পাচার হয়ে অবৈধভাবে মেট মিউজিয়ামের এক পৃষ্ঠপোষকের কাছে বিক্রি হয়।

একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ম্যানহাটন জেলা অ্যাটর্নি কার্যালয় জানিয়েছে, শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক ধরতে চলমান কয়েকটি তদন্তে সেগুলো উদ্ধার করা হয়েছে।

লুটেরা নেটওয়ার্কগুলোর মধ্যে উল্লেখযোগ্য ন্যান্সি ওয়েনার ও সুবাস কাপুরের মতো দাগি পাচারকারীরা।

নিউ ইয়র্ক গ্যালারির মাধ্যমে শিল্পকর্ম লুটের নেটওয়ার্ক পরিচালনা করে মার্কিন প্রত্নসম্পদ ব্যবসায়ী সুবাস কাপুর। দোষী সাব্যস্ত হওয়ার পর ১০ বছরের কারাদণ্ড হয়েছিল তার।

২০১১ সালে জার্মানিতে গ্রেফতার হওয়ার পর তাকে বিচারের মুখোমুখি করতে ভারতের তামিলনাড়ুতে পাঠানো হয়।

২০১২ সালে যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তবে বর্তমানে তিনি ভারত সরকারের হেফাজতে রয়েছেন। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।

নিউ ইয়র্কের ভারতীয় কনস্যুলেটে একটি অনুষ্ঠানে চুরি হওয়া শিল্পকর্মগুলো আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়।

জুলাইয়ে বেআইনি বাণিজ্য রোধ ও চুরি হওয়া শিল্পকর্ম ভারতকে ফেরত দেওয়ার মাধ্মে সাংস্কৃতিক সম্পত্তি রক্ষায় একটি চুক্তি স্বাক্ষর করেছিল যুক্তরাষ্ট্র ও ভারত।

সেপ্টেম্বরে ভারতে চুরি হওয়া ২৯৭টি পুরাকীর্তি ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র। অধিকাংশ পুরাকীর্তি পূর্ব ভারতের পোড়ামাটির প্রত্নবস্তু ছিল। অন্যগুলো পাথর, ধাতু, কাঠ ও হাতির দাঁতে তৈরি।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের