ভারতে হাসপাতালের আগুনে ১০ নবজাতকের মৃত্যু

আন্তজাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২০:৫২আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২০:৫২

ভারতের উত্তরাঞ্চলে একটি হাসপাতালে শিশু ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ নবজাতকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ নভেম্বর) রাতে মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে এই ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে বিশৃঙ্খলা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই এর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ওয়ার্ডে থাকা শিশুদের আত্মীয়রা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে শিশুদের বাবা-মায়েরা ওয়ার্ডে প্রবেশের জন্য জানালা ভেঙ্গে বাচ্চাদের উদ্ধারের চেষ্টা করেন।

একজন শোকার্ত দাদি বার্তা সংস্থা এএনআই -কে বলেছেন, ‘নার্সরা মানুষদের ধাক্কা দিয়ে বের করে দিচ্ছিলেন। তবে যারা ভেতরে প্রবেশ করতে পেরেছিলেন তারা যে শিশুকেই সামনে পেয়েছে উদ্ধার করে নিয়ে এসেছেন।’

উত্তরপ্রদেশ রাজ্যের ঝাঁসি জেলার হাসপাতালের কর্মীরা ৪৪ শিশুকে উদ্ধার করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, অন্তত ১৬ শিশুর অবস্থা গুরুতর।

এদিকে, নিহত ১০ শিশুর মধ্যে তিনজনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। কয়েক শিশুর পরিবার তাদের সন্তানের সন্ধান করে চলেছেন।

একজন নতুন মা সন্তোষী এখনও তার ১০ দিন বয়সী শিশুটিকে খুঁজছেন। তিনি বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, বলেছেন, ‘যখন আগুন লেগেছিল আমি আমার বাচ্চাকে উদ্ধার করতে ভিতরে যেতে পারিনি। আমি কীভাবে যাবব? যখন কেউ ভিতরে ঢুকতে পারল না, তখন কেউ কীভাবে আমার সন্তানকে আমার হাতে তুলে দেবে?’

মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার রাতে আগুনের জন্য বৈদ্যুতিক ত্রুটিকে দায়ী করা হচ্ছে। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে হাসপাতালের বাইরে ক্ষুব্ধ অভিভাবকদের দেখা যাচ্ছে।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে শিশু ওয়ার্ডের নিবিড় পরিচর্যা ইউনিটে প্রথম আগুন ছড়িয়ে পড়ে।

স্থানীয় কর্মকর্তাদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ওয়ার্ডে অক্সিজেনের মাত্রা বাড়াতে ব্যবহৃত মেশিনে অন্য কোনও ত্রুটির কারণে আগুন লেগেছে।

একটি অনলাইন বার্তায় এই ঘটনাকে ‘হৃদয়বিদারক’ হিসেবে অভিহিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘এ ঘটনায় যারা নিষ্পাপ সন্তানদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, তাদের যেন এই বিশাল ক্ষতি সইবার শক্তি দেন।’

উত্তরপ্রদেশ রাজ্য সরকারের কর্মকর্তারা নিহতদের পরিবারের জন্য ৫ লাখ রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছে৷

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম