বাংলাদেশ থেকে পাচার করা সাড়ে ৪ কোটি রুপির স্বর্ণ উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা
১৯ নভেম্বর ২০২৪, ২২:০৩আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ২২:০৩

প্রায় সাড়ে চার কোটি রুপি স্বর্ণসহ ধরা পড়লো এক সিভিল ইঞ্জিনিয়ার। তার কাছ থেকে ৫.৯ কেজি স্বর্ণ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ রুপি। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বাংলাদেশ সীমান্তের তেঁতুলবেরিয়া বর্ডার ফাঁড়ির অন্তর্গত আঁচলপাদা গ্রামে এই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামে স্বর্ণ মজুতের খবর গোপন সূত্রে এসে পৌঁছায় বিএসএফের কাছে। বিএসএফ জানিয়েছে, বিপুল পরিমাণ স্বর্ণ ওই গ্রাম থেকে বাংলাদেশে পাচার করে আনা হয়েছিল। কিন্তু, সীমান্ত রক্ষীর হস্তক্ষেপে ভেস্তে যায় সেই ছক।

এদিকে বিএসএফ জওয়ানরা ওই সিভিল ইঞ্জিনিয়রের বাড়িতে হানা দিলে আগেই আবার সেই খবর পেয়ে যায় ওই ব্যক্তি। জওয়ানদের আসতে দেখে পালাতে থাকেন। তখনই আকাশের দিকে তাক করে গুলি চালান বিএসএফ জওয়ান। তা দেখে পালাতে গিয়ে হকচকিয়ে যান ওই ব্যক্তি। তখনই তাকে পাকড়াও করেন জওয়ানরা। 

তার বাড়ি থেকে ৫.৯ কেজি ওজনের ৫০টি স্বর্ণের বিস্কুট উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে যার বাজার মূল্য ৪ কোটি ৩৬ লাখ রুপি। প্রাথমিক তদন্তে অনুমান, দ্রুত উপার্জনের রাস্তা খুঁজতেই চোরাচালানের রাস্তা ধরেন ওই ব্যক্তি। এই স্বর্ণ তিনি অন্য জায়গা থেকে এনে তিনি নিজের বাড়িতে রেখেছিলেন বলে জানা গেছে। ডেলিভারি সম্পূর্ণ হলে পেতেন টাকা। প্রতি ডেলিভারির জন্য ৫০০ থেকে ১০০০ রুপি পর্যন্ত বরাদ্দ থাকে।

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান