ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের সঙ্গে জেলেদের নৌকার সংঘর্ষ, নিখোঁজ ২

আন্তর্জাতিক ডেস্ক
২২ নভেম্বর ২০২৪, ১৭:৩০আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৭:৩০

ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে একটি মাছ ধরার নৌকার সংঘর্ষ ঘটেছে গোয়ার উপকূলে। ১৩ সদস্যের ক্রু থাকা নৌকাটির ১১ জনকে উদ্ধার করা হলেও এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

গোয়া উপকূল থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে মার্থোমা নামের মাছ ধরার নৌকাটি সংঘর্ষের শিকার হয়। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারতীয় নৌবাহিনী একটি বিশাল অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ দুই জেলেকে উদ্ধারের প্রচেষ্টা চলছে এবং মুম্বাই মেরিটাইম রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টারের (এমআরসিসি) সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। নৌবাহিনীর ছয়টি জাহাজ এবং বিমান উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে। এছাড়া, কোস্ট গার্ডের অতিরিক্ত উপকরণ ঘটনাস্থলে পাঠানো হয়েছে উদ্ধার কার্যক্রম জোরদার করতে।

ঘটনার কারণ সম্পর্কে এখনও তদন্ত চলছে বলে জানানো হয় ওই বিবৃতিতে।

স্করপিন শ্রেণির সাবমেরিন ভারতের নৌবাহিনীর অন্যতম শক্তিশালী অস্ত্র হিসেবে পরিচিত। এগুলো জলসীমায় বহুমুখী মিশন পরিচালনায় সক্ষম। এর মধ্যে রয়েছে সমুদ্র পৃষ্ঠতলের যুদ্ধ, সাবমেরিন-বিরোধী যুদ্ধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, মাইন স্থাপন এবং এলাকা নজরদারি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম