যুক্তরাষ্ট্রকে ডিঙিয়ে রাশিয়ার বৃহত্তম সমৃদ্ধ ইউরেনিয়াম আমদানিকারক চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর ২০২৪, ১৭:১৪আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ১৭:১৪

ওয়াশিংটনের বিধিনিষেধের প্রতিশোধ হিসেবে যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম রফতানি প্রায় বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে চলতি বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানীর বৃহত্তম আমদানিকারক দেশ হতে যাচ্ছে চীন। সম্প্রতি মস্কো থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের আমদানি তিনগুণেরও বেশি বাড়িয়েছে দেশটি। শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে এই খবর জানিয়েছে।

আরআইএ  নভোস্টির বিশ্লেষণ করা শুল্ক ডেটা অনুসারে,  দশ মাসে রাশিয়া থেকে ৮৪ কোটি ৯০ লাখ ডলারের সমৃদ্ধ ইউরেনিয়াম কিনেছে চীন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ গুণ বেশি। শুধু অক্টোবরেই দেশটির আমদানি সেপ্টেম্বর থেকে দ্বিগুণ হয়ে ২১ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।

একই সময়ে দক্ষিণ কোরিয়া রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক জ্বালানী আমদানিকারক হয়ে উঠেছে। দেশটি সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রয় বাড়িয়ে ৬৫ কোটি ডলারে উন্নীত করেছে।

গত বছর রাশিয়ার পারমাণবিক জ্বালানীর প্রধান আমদানিকারক দেশ ছিল যুক্তরাষ্ট্র। রাশিয়া থেকে সমৃদ্ধ ইউরেনিয়ামের ক্রয় প্রায় এক তৃতীয়াংশ কমিয়েছে দেশটি। গত নয় মাসে ৫৭ কোটি ৪০ লাখ ডলার মূল্যের রুশ পরমাণু জ্বালানি আমদানি করে এবার তৃতীয় স্থানে রয়েছে ওয়াশিংটন।

চলতি বছরের শুরুর দিকে রাশিয়া থেকে স্বল্প-সমৃদ্ধ ইউরেনিয়াম কেনার ওপর নিষেধাজ্ঞার আরোপ করেছিল ওয়াশিংটন। তবে যেসব ক্ষেত্রে দেশটির কোনও বিকল্প নেই কিংবা ‘যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে’ বিবেচনায়, সেসব ক্ষেত্রে ২০২৮ সাল পর্যন্ত আমদানিতে অল্প করে ছাড় দেওয়া হয়েছে।

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন অনুসারে, ২০২২ সালে আমেরিকার শীর্ষ বিদেশি সরবরাহকারী দেশ ছিল রাশিয়া। মার্কিন বাণিজ্যিক পারমাণবিক চুল্লিগুলোতে সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় এক চতুর্থাংশ সরবরাহ করতো দেশটি।

ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে সমৃদ্ধ ইউরেনিয়াম রফতানি নিষিদ্ধ করেছে মস্কো।

বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দেশ রাশিয়া। বিশ্বের মোট পরমাণু সক্ষমতার প্রায় অর্ধেকই তাদের হাতে। ধারণা করা হয়, বাজারে সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রায় ৪০ শতাংশই রাশিয়ার, যা রফতানি মূল্য ২৭০ কোটি ডলার।

গত সেপ্টেম্বরে এক সরকারি বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, কিছু দেশ নিষেধাজ্ঞা আরোপ করেও খুশি মনে রাশিয়ার সম্পদ ও পণ্য মজুদ করছে। বিশ্ববাজারে ইউরেনিয়ামসহ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কিছু কাঁচামালের রফতানি সীমিত করার পরামর্শ দেন তিনি।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম