যে কারণে ইউক্রেন থেকে সিনিয়র কমান্ডারকে অপসারণ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৫:২৫আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৫:২৫

যুদ্ধের অগ্রগতি সম্পর্কে বিভ্রান্তিকর প্রতিবেদন দেওয়ার জন্য ইউক্রেন থেকে একজন সিনিয়র রুশ জেনারেলকে সরিয়ে দিয়েছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ এই তথ্য জানিয়েছেন। তিনি দুর্বল কমান্ডারদের যুদ্ধক্ষেত্র থেকে সরানোর চেষ্টা করছেন। রাশিয়ার সমর্থক যুদ্ধ ব্লগার ও রুশ সংবাদমাধ্যমের বরাতে রবিবার (২৪ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরুর পর থেকে সেখানে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে রুশ বাহিনী। তবে কিছু এলাকায় অগ্রগতি যদিও অনেক ধীর ছিল, বিশেষ করে ডোনেস্কের পূর্বাঞ্চলের সিভার্সকের আশেপাশে।

রুশ সংবাদমাধ্যমগুলো অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে বলেছে, সাউদার্ন গ্রুপিংয়ের কমান্ডার কর্নেল জেনারেল গেনাডি আনাশকিনকে পদ থেকে অপসারণ করা হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

রাশিয়ার যুদ্ধ ব্লগাররা দীর্ঘদিন ধরে সিভর্স্কের চারপাশে অভিযানের কমান্ড নিয়ে অভিযোগ করে আসছেণ। তারা বলেছিলেন, দুর্বল রুশ ইউনিটগুলো সামান্য কৌশলগত লাভের জন্য মারাত্মক যুদ্ধে লিপ্ত হয়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাইবার নামের একজন জনপ্রিয় রুশপন্থি ব্লগার বলেছেন, ‘শুধু অলস ব্যক্তিই সেখানকার সমস্যাগুলো সম্পর্কে কিছু জানায়নি: সামগ্রিকভাবে পরিস্থিতি বুঝে সঠিক প্রতিক্রিয়া জানাতে প্রায় দুই মাস সময় লেগেছে।’

‘আনাশকিনকে সেভারস্কের পরিস্থিতি নিয়ে বিভান্তিকর প্রতিবেদনের জন্য দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছিল।’

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের একজন যুদ্ধ সংবাদদাতাও বলেছেন, আনাশকিনকে তার কমান্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে মন্তব্যের অনুরোধ করে কোনও জবাব পায়নি রয়টার্স। প্রতিবেদনগুলো স্বাধীনভাবে যাচাইও করতে পারেনি সংস্থাটি। রাশিয়ার অভ্যন্তরে নিরাপত্তা পরিস্থিতির কারণে মন্তব্যের জন্য আনাশকিনের সঙ্গেও যোগাযোগ করতে পারেনি।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম