পাকিস্তানে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে রাজি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৮আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৫৮

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় উত্তেজনা প্রশমনের জন্য সরকারের প্রচেষ্টার পর অঞ্চলটির প্রতিদ্বন্দ্বী সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো সাত দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) তারা যুদ্ধবিরতিতে রাজি হয় বলে জানিয়েছে পাকিস্তানের কর্মকর্তারা। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

খাইবার পাখতুনখোয়া সরকারের তথ্য বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ এক বিবৃতিতে বলেছেন, গোত্রগুলোর মধ্যে ৭ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে। উভয় পক্ষ একে অপরের মৃতদেহ এবং বন্দিদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ব্যারিস্টার সাইফ জানিয়েছেন, মধ্যস্থতাকারী দল শনিবার কুরামের প্রধান শহর পারাচিনারে গিয়ে শিয়া ও সুন্নি নেতাদের সঙ্গে বৈঠক করে। এ সময় পুরো জেলায় কার্যত কারফিউ জারি ছিল এবং অনেক গ্রামে সশস্ত্র গোষ্ঠীগুলো রাস্তায় টহল দিচ্ছিল।

এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া আলাদা এক বিবৃতিতে ব্যারিস্টার সাইফ বলেছেন, ‘স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে।’

খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান এবং মধ্যস্থতাকারী দলের আরেক সদস্য আখতার হায়াত গন্ডপুর জানান, শিয়া নেতারা বেসামরিক যানবাহনে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

পাকিস্তান সরকার এখনো প্রকাশ্যে হামলাকারীদের পরিচয় জানায়নি এবং কেউ এর দায় স্বীকার করেনি।

খাইবার পাখতুনখোয়ার আইনমন্ত্রী আফতাব আলাম আফ্রিদি বলেছিলেন, ‘যুদ্ধবিরতিতে সম্মতি আসার পর আমরা মূলে থাকা সমস্যাগুলো সমাধান শুরু করতে পারব।’

এই যুদ্ধবিরতি এমন সময়ে এসেছে, যখন কুররাম জেলার ভূমি বিরোধ মীমাংসার জন্য খাইবার পাখতুনখোয়া সরকার একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা ৬৪ তে পৌঁছানোর পর এই পদক্ষেপ নেওয়া হয়।

গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতা শুরু হয় বৃহস্পতিবার। ওইদিন বন্দুকধারীরা বেসামরিক গাড়ি বহরে হামলা চালিয়ে কমপক্ষে ৪০ জনকে হত্যা করে, যাদের বেশিরভাগই শিয়া মুসলিম ছিলেন। পাল্টা প্রতিশোধ হিসেবে, কুররাম এলাকার বাসিন্দারা সুন্নি মুসলিমদের লক্ষ্য করে হামলা চালায়। শনিবারও সেখানে আরও ২১ জন নিহত হয়।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগানিস্তান সীমান্তবর্তী কুররাম জেলার ভূমি নিয়ে বিরোধের কারণে স্থানীয় শিয়া ও সুন্নি মুসলিমরা কয়েক দশক ধরে সাম্প্রদায়িক সংঘর্ষে লিপ্ত।

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী