বুশরা বিবির বিরুদ্ধে আরও ৩ মামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১১:২০আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ১১:২০

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে। গুজরানওয়ালার বিভিন্ন থানায় বিদ্বেষমূলক বক্তব্য, ধর্মীয় উস্কানি এবং অন্যান্য অভিযোগে শনি (২৩ নভেম্বর) ও রবিবার এই মামলাগুলো করা হয়েছে। এর মধ্যে তার একটি ভিডিও বক্তব্যে সৌদি আরবের সমালোচনা করার অভিযোগও রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

গুজরানওয়ালার সদর, সিভিল লাইনস এবং গাখার মান্ডি থানায় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে এই মামলাগুলো দায়ের করা হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে দুটি মামলা গত শনিবার দায়ের হয়।

তবে রবিবার গাখার মান্ডি থানায় দায়ের করা একটি নতুন মামলার অভিযোগে সুলতানপুরার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাঈদ বাট উল্লেখ করেন, তিনি একটি রেস্টুরেন্টে বসেছিলেন যেখানে বুশরা বিবির একটি বক্তব্য সম্প্রচারিত হচ্ছিল। সেই বক্তব্যে তিনি সৌদি আরবকে শরিয়া আইন থেকে বিচ্যুত বলে উল্লেখ করেন, যা পাকিস্তান ও সৌদি আরবের সম্পর্কের জন্য অপূরণীয় ক্ষতি করেছে।

এই মামলাটি পাকিস্তান দণ্ডবিধির ২৯৫এ, ২৯৮, ১৫৩ এবং ১২৬ ধারায় এবং ২০১৬ সালের ডিজিটাল অপরাধ প্রতিরোধ আইনের অধীনে দায়ের করা হয়।

একই ধরনের মামলা ওকারা থানাতেও দায়ের করা হয়েছে। এর আগে, বুশরা বিবির বিরুদ্ধে ডেরা গাজি খান, রাজনপুর ও লাইয়ার বিভিন্ন থানায় সৌদি নেতৃত্বের বিরুদ্ধে মন্তব্যের জন্য তিনটি মামলা দায়ের করা হয়।

/এস/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম