ইমরান খানের দল পিটিআই’র ১ হাজার নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৮ নভেম্বর ২০২৪, ১৪:০২আপডেট : ২৮ নভেম্বর ২০২৪, ১৭:২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের প্রায় ১ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ইসলামাবাদ পুলিশ। পিটিআই নেতা ইমরানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদে বিক্ষোভের ঘটনায় তিন দিনে তাদের গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) এ খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রাজধানী পুলিশের মহাপরিদর্শক আলী নাসির রিজভী জানান, গত রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে মোট ৯৫৪ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার ভোরে বিক্ষোভকারীদের হটিয়ে দেওয়া হয়েছিল বলে জানায় সরকার।

এর আগে, বিক্ষোভকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে পুলিশের এক কর্মকর্তা ও আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের চার সদস্য নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনী সাহসের সঙ্গে বিক্ষোভকারীদের দমন করেছে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।

ঘোষণা মতো পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মী মঙ্গলবার (২৬ নভেম্বর) ইসলামাবাদে প্রবেশ করেন। এরপর ইসলামাবাদের ডি-চকে জড়ো হন তারা। এ সময় বিক্ষোভকারীরা রেড জোন এলাকায় পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনী তাদের কঠোর হাতে দমন করে। এ সময় ছত্রভঙ্গ হয়ে পড়েন তারা।

এ সময় খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গন্ডাপুর ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পালিয়ে যান। এরপরই বিক্ষোভ স্থগিতের ঘোষণা দেয় পিটিআই।

এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, রাজধানীতে প্রবেশ করার পর বিক্ষোভকারীদের ওপর বেআইনি ও অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক