মোটরসাইকেলের বিশেষ চেম্বার থেকে কোটি রুপির স্বর্ণ জব্দ করলো বিএসএফ

রক্তিম দাশ, কলকাতা 
০২ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২৩:০৩

মোটরসাইকেলের মধ্যে বিশেষ চেম্বার বানিয়ে বাংলাদেশ থেকে স্বর্ণ এনে লুকিয়ে রাখার কৌশল নিয়েছিল আন্তর্জাতিক স্বর্ণ পাচার চক্র। কিন্তু, চব্বিশ ঘণ্টা সীমানা পাহারার কাজে যুক্ত বিএসএফ জওয়ানেরা তা রুখে দিলো। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগগঞ্জের বয়রাঘাটে বাংলাদেশ সীমান্তে।

গোপন সূত্রে খবর পেয়ে, ১১৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা বয়রাঘাট আউটপোস্ট এলাকায় তল্লাশি চালাতেই মোটরসাইকেল ফেলে পালায় পাচারকারীরা। মোটরসাইকেলের নম্বর চেক করে জানা গেছে, সন্দেহভাজন পাচারকারীর নাম মালেক শেখ। তার বাড়ি রঘুনাথগঞ্জ থানারই পিরোজপুরে। 

বিএসএফের মালদা সেক্টরের ডিআইজি তরুণ গৌতম জানান, বাইক খুলে ১২টি স্বর্ণের বিস্কুট পাওয়া গেছে। এগুলোর আনুমানিক বাজারদর এক কোটি রুপির বেশি। বিএসএফ উদ্ধার হওয়া স্বর্ণ ও বাইকটি কাস্টমস দফতরকে হস্তান্তর করবে।

বিএসএফ ও পুলিশ কর্তাদের মতে, ভারতে স্বর্ণের আমদানি শুল্ক বেড়ে যাওয়ায় পাচারকারীরা বাংলাদেশ রুটে চোরাই স্বর্ণ ঢোকাচ্ছে। তবে, বিএসএফ সতর্ক নজরদারি জারি রেখেছে। 

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের