ফের রফতানি বন্ধের হুঁশিয়ারি শুভেন্দুর

রক্তিম দাশ, কলকাতা 
০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৬

বাংলাদেশে কারবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তি ও হিন্দুদের ওপর অত্যাচার বন্ধের দাবি জানিয়ে পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদে যোগ দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সোমবার (২ ডিসেম্বর) জিরো পয়েন্টে জমায়েত হয়েছিলেন বহু  মানুষ। সেখানে তারা বিক্ষোভ করেন। এই প্রতিবাদ মঞ্চ থেকে বাংলাদেশে রফতানির বন্ধের হুঙ্কার দেন শুভেন্দু।

জমায়েত থেকেই ওপারের অন্তর্বর্তী সরকারকেও হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা। শুভেন্দু বলেন, এটি আমরা ট্রেলার দেখিয়ে গেলাম। অত্যাচার বন্ধ না হলে এর পরের সপ্তাহে প্রভু মুক্তি না পেলে আমরা ৫ দিন রফতানি বন্ধ করব। তারপরে আমরা ২০২৫ সালে লাগাতার বন্ধ করে দেব, ওরা আলু-পেঁয়াজ কী করে খায় আমরা সেটি দেখিয়ে দেবো।

বিজেপি নেতা আরও বলেছেন, ভারতের পতাকা যারা পদদলিত করেছে ৭১-এর রাজাকারের মতো। যেভাবে পাকিস্তানি আর্মি চিফ আত্মসমর্পণ করেছিলেন, তারাও ভারতের কাছে আত্মসমর্পণ করবে। ভারত আজ একটা দেশ নয়, নরেন্দ্র মোদির নেতৃত্বে পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম