অভিশংসন ভোটে জয়ী হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (৭ ডিসেম্বর) পার্লামেন্টে এই ভোট অনুষ্ঠিত হয়। চলতি সপ্তাহে দেশটিতে সামরিক আইন জারি করতে তার স্বল্পস্থায়ী প্রচেষ্টার কারণে জনরোষের মধ্যে এই ভোটের আয়োজন করা হয়। তবে অভিশংসন ভোটে জিতে গেলেও প্রেসিডেন্টর নিজের দলের নেতা বলেছিলেন, অবশেষে তিনি পদত্যাগ করবেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।
প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি অভিশংসন ভোটের প্রস্তাব পেশ করে যেটি ইউনের পিপল পাওয়ার পার্টি বয়কট করেছিল এবং পর্যাপ্ত আইনপ্রণেতাদের অংশগ্রহণ না থাকায় পরে এই প্রস্তাব বাতিল করা হয়।
তবে ভোটের পর পিপিপি নেতা হান ডং-হুন বলেছেন, দল সিদ্ধান্ত নিয়েছে, ইউন পদত্যাগ করবেন।
সাংবাদিকদের হান বলেন, ‘সামরিক আইনের ঘোষণা আইনের সুস্পষ্ট ও গুরুতর লঙ্ঘন।’
তবে ইউনের সঙ্গে হানের সংঘর্ষের ইতিহাস রয়েছে এবং তিনি পিপিপি সদস্যদের পক্ষে কথা বলছিলেন কি-না তা স্পষ্ট নয়। হানের মন্তব্য নিয়ে ইউন এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি।
মঙ্গলবার সন্ধ্যায় দেশটিতে সামরিক আইন জারি করে জাতিকে হতবাক করে দিয়েছিলেন ইউন। তিনি ‘রাষ্ট্রবিরোধী শক্তি’ বলে অভিহিত দায়ে এবং তার রাজনৈতিক প্রতিপক্ষকে পরাস্ত করার এমনটি করেছিলেন যা জনমণে ক্ষোভের জন্ম দেয়।
পরে এই আদেশ জারির ছয় ঘণ্টা পর পরে তা প্রত্যাহার করেন ইউন।
এর আগে, শনিবার ইউন তার এমন পদক্ষেপের জন্য ক্ষমা চেয়ে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে বলেছিলেন, তিনি পদত্যাগ করার প্রস্তাব না দিলেও, যে কোনও প্রতিক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত।
ইউন বলেছিলেন, তিনি তার ভাগ্য পিপিপির হাতে ছেড়ে দেবেন। হান পরে বলেছিলেন, কার্যকরভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি ছিল এটি।
হান বলেছেন, ‘জনগণের বিভ্রান্তি কমানোর জন্য পিপল পাওয়ার পার্টি প্রেসিডেন্টের একটি সুশৃঙ্খল পদত্যাগ করবে।’ ইউন পদত্যাগ না করা পর্যন্ত তাকে ‘কার্যকরভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এবং রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনার জন্য প্রধানমন্ত্রী দলটির সঙ্গে পরামর্শ করবেন।’
ডিপি বিরোধীরা এই ধারণাটিকে ‘অযৌক্তিক ও অবৈধ’ বলে উপহাস করেছে। এক বিবৃতিতে দলটি বলেছে, ‘মানুষ, আইন বা কেউই হানকে (ইয়ুন) অফিস থেকে অপসারণের ক্ষমতা দেয়নি।’ অভিশংসনই একমাত্র উপায়।
হান কখন ইউনের মেয়াদ শেষ করার জন্য একটি রোডম্যাপ ঘোষণা করবেন জানতে চাইলে, তার ঘনিষ্ঠ একটি সূত্র বলেছে, এটি এখনই বলা যাচ্ছে।








