ব্যাংককে মাদক পার্টি ভেঙে দিলো পুলিশ, অন্তর্বাস পরা অবস্থায় আটক ১২০

আন্তর্জাতিক ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩

থাইল্যান্ডের পুলিশ ব্যাংককের একটি হোটেলে মাদক পার্টি ভেঙে ১২০ জনকে অন্তর্বাস পরা অবস্থায় আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পনসা আমারাপিতাক।

পনসা জানান, রবিবার ভোরে শহরের কেন্দ্রস্থলের একটি হোটেলের কক্ষে মাদক পার্টি চলার বিষয়ে পুলিশ তথ্য পায়। অভিযানের সময় বেশিরভাগ পুরুষকে হাতে হ্যান্ডকাফ পরিয়ে অন্তর্বাস পরা অবস্থায় আটক করা হয় এবং মাদকের জন্য তাদের তল্লাশি করা হয়।

অভিযানে ৩১ জনের কাছে অবৈধ মাদকদ্রব্য পাওয়া যায়। এতে ক্রিস্টাল মেথ, এক্সট্যাসি ও কেটামিনের মতো মাদক ছিল বলে জানান পনসা। আটককৃতদের মাদক পরীক্ষা করা হলে ৬৬ জনের দেহে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।

পনসা আরও বলেন, আটককৃতদের মধ্যে মাত্র দুজন নারী ও পাঁচজন বিদেশি নাগরিক ছিলেন।

মাদকদ্রব্য রাখার অভিযোগে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদের জন্য ৪৮ ঘণ্টার বেশি আটক রাখতে আদালতের অনুমতি চাওয়া হয়েছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

দক্ষিণপূর্ব এশিয়ার একটি গুরুত্বপূর্ণ মাদক চোরাচালান রুট হিসেবে পরিচিত থাইল্যান্ডে মাদকবিরোধী অভিযান এবং কঠোর পদক্ষেপ প্রায়শই দেখা যায়।

জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক দফতর (ইউএনওডিসি)-এর তথ্য অনুসারে, গত বছর পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে রেকর্ড পরিমাণ ১৯০ টন মেথামফেটামিন জব্দ করা হয়েছে।

থাইল্যান্ডের কঠোর মাদকবিরোধী আইনের অধীনে এক্সট্যাসি ও কেটামিনের মতো ক্যাটাগরি ওয়ান মাদকদ্রব্য বহনের শাস্তি ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম