এবার তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতার হুমকি

রক্তিম দাশ, কলকাতা 
১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৮:২৮

চারদিনে কলকাতা দখলের দাবির পাল্টা জবাব দিলেন পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সংখ‍্যালঘু সেলের মালদা জেলার সভাপতি টিঙ্কু রহমান। তিনি দাবি করেছেন, মাত্র ১৫ মিনিটে মালদার মুসলিমরা বাংলাদেশ দখল করতে পারবে।

বুধবার তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কু রহমান বিশ্বাস বলেছেন, মালদাকে যারা টার্গেট করছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে প্রশাসন। জঙ্গি সংগঠন দেখার কথা ভারত সরকারের। বাংলাদেশে যেভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে তা ভারত ও পশ্চিমবঙ্গের মুসলিমরা কোনোভাবে সমর্থন করি না।

তিনি হুমকি দিয়ে বলেছেন, যারা বলছে, পশ্চিমবঙ্গ দখল করব, কলকাতা দখল করব, তাদের বলব ১৫ মিনিটের জন্য বর্ডার খুলে দিন, কোনও ফোর্স লাগবে না, আমরাই দখল করতে পারব। ভারতের সংখ্যালঘু মুসলিমরাই বাংলাদেশ দখল করতে পারব।

হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুসলিমদের অন‍্যতম তীর্থস্থল ফুরফুরা শরিফের পিরজাদা ত্বহা সিদ্দিকীও। তিনি বলেন, যদি পাকিস্তান-বাংলাদেশ হাত মিলিয়ে আমাদের দেশকে চমকাবে বলে মনে করে তবে বলব সেদিন চলে গেছে। দুই দেশেরই সংখ্যালঘু ও সংখ্যাগুরুরা সুখে শান্তিতে বসবাস করুক, এটাই চাই। দুই দেশের মধ্যে যারা উসকানিমূলক মন্তব্য করছেন তারা কখনও দেশের ভালো চাইছেন না। যারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন তাদের আমরা পাত্তা দিচ্ছি না।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম