থাইল্যান্ডে মিউজিক ফেস্টিভ্যালের বিস্ফোরণে নিহত অন্তত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৮আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ২১:২৮

থাইল্যান্ডের একটি মিউজিক ফেস্টিভ্যালের বিস্ফোরণে অন্তত ৩ জন নিহত হয়েছেন্ এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪৮ জন মানুষ। শুক্রবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতের ঠিক আগে মিয়ানমার-থাইল্যান্ডের সীমান্তবর্তী তাক প্রদেশের উমফাং শহরে এই ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

উমফাং রেসকিউ গ্রুপের অ্যাসোসিয়েশন জানিয়েছে, একটি বার্ষিক উৎসবে পারফরম্যান্সের সময় একটি বিস্ফোরক যন্ত্র ভিড়ের মধ্যে নিক্ষেপ করা হয়।

থাই পুলিশ জানিয়েছে, শনিবার এ ঘটনায় জড়িত দুই সন্দেহভাজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র থানাথিপ সাওয়াংসাং বলেছেন, স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের আগে, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর পুরুষদের মধ্যে লড়াই হয়েছিল। তবে সেটি বড় ধরণের কোনও নিরাপত্তা হুমকি ছিল না। তিনি আরও বলেন, বিস্ফোরক ডিভাইসটি একটি বাড়িতে তৈরি বোমা বলে প্রমাণ পাওয়া গেছে।

তাক প্রদেশের উমফাং সহ সীমান্ত এলাকায় ভারী সামরিক উপস্থিতি রয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী পেতোংটার্ন সিনাওয়াত্রা।

সরকারের মুখপাত্র জিরায়ু হাউংসাপ বলেছেন, প্রধানমন্ত্রী ওই এলাকার নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে তদন্তের ও ক্ষতিগ্রস্তদের সাহায্য করার নির্দেশ দিয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী