পশ্চিমবঙ্গে দুই জেএমবি জঙ্গি ও এক বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা 
১৯ ডিসেম্বর ২০২৪, ২১:২৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:২৩

মুর্শিদাবাদেই এবার দুই জঙ্গিকে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গের এসটিএফ। আসাম পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালিয়ে বুধবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে। তারা জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের সঙ্গে যুক্ত । এদিকে মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে আরও এক বাংলাদেশি যুবককে।

আসাম পুলিশ পশ্চিমবঙ্গে এসে মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তল্লাশি চালায় বুধবার রাতে। বহড়ান এলাকায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার হয় বেশ কিছু জিহাদি বই। কিছু নথিও পাওয়া গেছে বলে সূত্রের খবর।

যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের একজন বহড়ান এলাকার বাসিন্দা আব্বাস শেখ ও দ্বিতীয়জন কেদারতলার বাসিন্দা মিনারুল শেখ। পুলিশের সন্দেহ ভারতে থেকে তারা জেএমবি-র লিংকম্যান হিসেবে কাজ করত। তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করে আসল তথ্য জানার চেষ্টা চলছে। এই দুজনের মধ্যে আব্বাস শেখকে এর আগেও গ্রেফতার করা হয়েছিল। জাল পাসপোর্ট কাণ্ডে পুলিশের কাছে পড়েছিল সে।

এদিকে, মঙ্গলবার রাতে সুতি থানার ছাবঘাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি যুবক মহম্মদ মেহেদিকে। তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকায়। কী উদ্দেশ্যে ও কীভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি যুবক ভারতে প্রবেশ করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী