জাপানে একাধিক স্থানে আগুনে পুড়ে ৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ১৬:১০আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:২৪

জাপানের একাধিক স্থানে আগুনে পুড়ে আটজননের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (২১ ডিসেম্বর) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশে। জাপানি সংবাদমাধ্যম কিয়োডো নিউজের বরাতে চীনা সংবাদমাধ্যম সিনহুয়া নিউজ এই খবর জানিয়েছে।

টোকিওর দক্ষিণে ইয়োকোসুকাতে একটি দোতলা বাড়িতে আগুন লেগে দুই জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, মৃতদেহ দুটি ৯২ বছর বয়সী একজন পুরুষ ও তার ৮৯ বছর বয়সী স্ত্রীর।

প্রতিবেদনে আরও বলা হয়, এদিন ভোরে উত্তর-পূর্ব জাপানের আকিতা প্রিফেকচারের নোশিরো শহরের একটি বাড়িতে আগুন লেগে তিনজনের মৃত্যু হয়। এ সময় ১৭ বছর বয়সী একটি মেয়ে আহত হয়।

পুলিশ জানিয়েছে, আহত মেয়েটি হাই স্কুলের একজন ছাত্রী। সে তার বাবা-মা ও দাদির সঙ্গে থাকত।

একই শহরের একটি দোতলা আবাসিক ভবনে পৃথক আগুনের ঘটনায় ৬৮ বছর বয়সী আরও এক নারীর মৃত্যু হয়েছে।

দক্ষিণ-পশ্চিম জাপানের ফুকুওকার একটি বাড়িতেও আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে দুটি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, বাড়ির পাঁচ বাসিন্দার মধ্যে তিনজন পালিয়ে গেছে এবং তাদের মধ্যে দুজন আহত হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি