নিহত বেড়ে ৪৬

আফগানিস্তানে পাকিস্তানি হামলা, প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার তালেবানের

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:৫৭আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২০:৩০

আফগানিস্তানের পূর্বাঞ্চলের সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ৪৬ জন নিহত হয়েছেন। এই হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৫ ডিসেম্বর) তালেবান সরকারের মুখপাত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

২০২১ সালে তালেবান সরকার আফগানিস্তানের ক্ষমতা দখলে নেওয়ার পর থেকে দুই দেশের মধ্যে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির পেয়েছে। এই উত্তেজনার সর্বশেষ রূপ ছিল বোমা হামলা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, দেশের পূর্ব পাকতিকা প্রদেশের বারমাল জেলার চারটি এলাকায় পাকিস্তান বোমাবর্ষণ করেছে।

তিনি বলেন, ‘মোট মৃতের সংখ্যা ৪৬ জন। তাদের অধিকাংশই নারী ও শিশু। আরও ছয় জন আহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু।’

এক বিবৃতিতে এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটিকে তাদের ‘বর্বর’ ও ‘স্পষ্ট আগ্রাসন’ বলে অভিহিত করা হয়েছে।

তালেবান কর্তৃপক্ষের নাম ব্যবহার করে ওই বিবৃতিতে বলা হয়, ‘ইসলামী আমিরাত এই কাপুরুষোচিত কাজের উচিত জবাব না দিয়ে ছেড়ে দেবে না, বরং দেশের অঞ্চল ও সার্বভৌমত্বের প্রতিরক্ষাকে দেশের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করে’ আফগানিস্তান।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের একজন সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘যুদ্ধবিমান ও ড্রোন ব্যবহার করে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসীদের আস্তানাগুলো লক্ষ্য করে’ হামলাগুলো করা হয়েছিল।

মার্চে আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে মারাত্মক বিমান হামলার চালিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী। এর পরই দুদেশের সীমান্তে সংঘর্ষ শুরু হয়। তালেবান কর্তৃপক্ষের মতে, ওই হামলায় আট জন বেসামরিক নিহত হন।

বারমালের বাসিন্দা মালেল এএফপিকে জানিয়েছেন, মঙ্গলবারের হামলায় এক পরিবারের ১৮ জন সদস্য নিহত হয়েছেন।

তিনি বলছিলেন, ‘বোমা হামলা দু-তিনটি বাড়িতে আঘাত হানে। এতে একটি বাড়িতে ১৮ জন নিহত হন। হামলায় পুরো পরিবারই প্রাণ হারায়।’

তিনি আরও বলেন, হামলায় অন্য একটি বাড়িতে আরও তিন জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তালেবান কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা স্থানীয় বাসিন্দা এবং ওয়াজিরিস্তান থেকে পাকিস্তান সীমান্তে পালিয়ে এসেছিলেন।

পাকতিকার সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান ঐতিহাসিকভাবে জঙ্গিদের আস্তানা। ৯/১১-এর পর আফগানিস্তান দখলের সময় এই এলাকাটি দীর্ঘদিন ধরে চলমান পাকিস্তানি সামরিক আক্রমণ এবং মার্কিন ড্রোন হামলার লক্ষ্যবস্তু ছিল।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) নামে পরিচিত পাকিস্তানি তালেবান এবং তাদের আফগান সমকক্ষরা একটি অভিন্ন মতাদর্শ ভাগ করে নেওয়ার পরই এই হামলা হয়েছে। গত সপ্তাহে আফগানিস্তানের সীমান্তের কাছে একটি সেনা চৌকিতে অভিযান চালানোর দাবি করেছে পাকিস্তানি তালেবান। ওই হামলায় ১৬ পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছেন।

আফগানিস্তানের শাসনে তালেবান সরকার ফিরে আসার পর থেকে পাকিস্তান দেশের পশ্চিম সীমান্ত অঞ্চলে জঙ্গি সহিংসতার পুনরুত্থানের বিরুদ্ধে লড়াই করছে।

কাবুলের তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ করেছে পাকিস্তান। দেশটি তাদের দায়মুক্তির সঙ্গে পাকিস্তানের মাটিতে হামলা করার অনুমতিও দিয়েছে বলে অভিযোগ রয়েছে ইসলামাবাদের।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগানিস্তানের মাটি থেকে বিদেশি জঙ্গি গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

তবে জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে, দেশটিতে প্রায় সাড়ে ৬ হাজার টিটিপি জঙ্গি রয়েছে। সেটিতে আরও বলা হয়, ‘তালেবানরা টিটিপিকে একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কল্পনা করে না’।

সীমান্তে হামলা বৃদ্ধি ইসলামাবাদ-কাবুল সম্পর্ককে তিক্ত করে তুলেছে। নিরাপত্তার যুক্তি দেখিয়ে গত বছর কয়েক হাজার অনথিভুক্ত আফগান অভিবাসীকে উচ্ছেদের অভিযান চালিয়েছিল পাকিস্তান। এটিকেও চলমান উত্তেজনার অন্যতম একটি কারণ বলে মনে করা হয়।

আফগান ভূখণ্ডে সর্বশেষ হামলার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার, কাবুল সফরে থাকা আফগানিস্তানের জন্য পাকিস্তানের বিশেষ দূতের সঙ্গে বৈঠক করছিলেন উচ্চ পর্যায়ের তালেবান কর্মকর্তারা।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী