রুশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে বিধ্বস্ত হয় আজারবাইজানের উড়োজাহাজ: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪২আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২০:৪২

কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে বলে আজারবাইজানের তদন্ত সংশ্লিষ্ট চারটি সূত্র নিশ্চিত করেছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার কাজাখস্তানের আকতাউ শহরের কাছে এমব্রায়ার এয়ারলাইনের যাত্রীবাহী উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ৩৮ জন নিহত হন। মস্কো সম্প্রতি ওই অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলার বিরুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল।

ফ্লাইট জেটু-৮২৪৩ আজারবাইজানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি যাওয়ার পথে কয়েকশ মাইল দূরে কাস্পিয়ান সাগরের অপর প্রান্তে বিধ্বস্ত হয়। রাশিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি একটি জরুরি পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, যা সম্ভবত পাখির সঙ্গে সংঘর্ষের কারণে ঘটতে পারে।

উড়োজাহাজটি কেন সাগর পার হয়ে বিপরীত দিকে চলে গিয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। তবে, চলতি মাসে ইউক্রেনীয় ড্রোন হামলা দক্ষিণ রাশিয়ার চেচনিয়া অঞ্চলে আঘাত করার পর এই দুর্ঘটনা ঘটলো। বুধবার সকালে উড়োজাহাজের রুটে সবচেয়ে নিকটবর্তী রুশ বিমানবন্দরটি বন্ধ ছিল।

রাশিয়া, আজারবাইজান ও কাজাখস্তানের কর্মকর্তারা দুর্ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্তের আহ্বান জানিয়েছেন।

/এএ/
সম্পর্কিত
টানা বিক্ষোভের মুখে ইউক্রেনের সেনাপ্রধানকে সরালেন জেলেনস্কি
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
চীন-বাংলাদেশ পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
সিনেমা মুক্তির আগে রহস্যজনক পোস্ট সালমানের
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
৬৪ দলের বিশ্বকাপ নিয়ে ক্ষুব্ধ তেবাস বললেন, ‘ফুটবলকে ধ্বংস করছে ফিফা’
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান