যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ইউক্রেনের হাতে ধরা পড়লো উ. কোরীয় সেনা, দাবি দ. কোরিয়ার

আন্তর্জাতিকে ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১৪

ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনা রাশিয়ার পক্ষে লড়ছে বলে দাবি করে আসছিল ইউক্রেন ও দেশটির পশ্চিমা মিত্ররা। তবে এমন দাবির পেছনে তাদের কাছে জোরালো কোনও প্রমাণ ছিল না। তবে এবার আহত এক উত্তর কোরীয় সেনাকে ইউক্রেন বন্দি করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশটির একটি গুপ্তচর সংস্থা এই খবর নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

পিয়ংইয়ং ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে শক্তিশালী করতে উত্তর কোরীয় বাহিনী পাঠানোর পর, এ ধরনের প্রথম ঘটনা এটি।

শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ইন্টেলিজেন্স সার্ভিস বলেছে, ‘মিত্র দেশটির গোয়েন্দা সংস্থার সঙ্গে রিয়েল-টাইম তথ্য আদান-প্রদানের মাধ্যমে একজন আহত উত্তর কোরিয়ার সেনাকে আটক করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।’

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ নিউজ এজেন্সি জানায়, উত্তর কোরিয়ার সেনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশ করা হয়েছে। ছবিটিতে তাকে ভীতু দেখাচ্ছিল এবং আহত বলে মনে হচ্ছে। তবে ওই সেনার বিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

ইউক্রেনের সংবাদমাধ্যম মিলিটরনি জানিয়েছে, বিশেষ বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে এক সেনাকে ধরে নিয়ে গেছে। এই অঞ্চলের কিছু এলাকা দখল করেছে ইউক্রেন।

তবে মিলিটরনির ওই প্রতিবেদনে, ঘটনাটি কখন ঘটেছে তা জানানো হয়নি।

এমনকি ইউক্রেন বা উত্তর কোরিয়ার কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করে কোনও বিবৃতিও দেয়নি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম