প্রেসিডেন্টের সামরিক আইন জারি নিয়ে আজ দক্ষিণ কোরিয়ার আদালতের শুনানি

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্বল্পকালীন সামরিক আইন জারির জন্য পার্লামেন্টের কর্তৃক তার অভিশংসনের শুনানি শুরু করেছে দেশটির সাংবিধানিক আদালত। শুনানি শুনতে শুক্রবার (২৭ ডিসেম্বর) প্রেসিডেন্টের আইনি দল আদালতে উপস্থিত হতে চলেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এই খবর জানিয়েছে।

ইউনকে তার পদে পুনর্বহাল রাখা হবে নাকি তাকে অপসারণ করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আদালতের কাছে ১৮০দিন সময় রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার ৬০ দিনের মধ্যে দেশটিতে একটি নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

সাংবাদিকদের ইউনের আইনজীবী সিওক ডং-হাইয়ন জানান, ইউনের আইনী দলের দুই আইনজীবী আদালতের শুনানিতে অংশ নিতে প্রস্তুত। তাদের একজন সাবেক প্রসিকিউটর এবং অপরজন সাংবিধানিক আদালতের সাবেক মুখপাত্র।

এ বিষয়ে মন্তব্যের জন্য দুজনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করতে পারেনি গার্ডিয়ান।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম