ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:০৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির অস্ত্র নিয়ন্ত্রণ তত্ত্বাবধানকারী ও রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ এ বিষয়ে আগত ট্রাম্প প্রশাসনকে সতর্ক করে বলেন, মস্কোও পারমাণবিক পরীক্ষার সম্ভাব্য পদক্ষেপের পুরো পরিসর বিবেচনা করছে। রুশ পত্রিকা কমার্স্যান্ট এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে (২০১৭-২০২১ ট্রাম্প ব্যাপক পারমাণবিক পরীক্ষা নিষেধাজ্ঞার চুক্তির (সিটিবিটি) বিরোদ্ধে শক্ত অবস্থান নিয়েছিলেন। তখন ট্রাম্প প্রশাসন ১৯৯২ সালে করা মার্কিন পারমাণবিক পরীক্ষা আবারও পরিচালনা করবে কি-না তা নিয়ে আলোচনা করেছিল। এবার দ্বিতীয় মেয়াদে্র তিনি একই অবস্থান নিতে পারেন এবং আবারও পারমাণবিক পরীক্ষা চালানোর চেষ্টা করতে পারেন এমন আশঙ্কা দেখা দিয়েছে।

২০২০ সালে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এই খবর জানিয়েছিল।

রিয়াবকভের বরাতে কমার্স্যান্ট-এর প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পরিস্থিতি এই মুহুর্তে অত্যন্ত জটিল। আমেরিকান নীতি বিভিন্ন দিক থেকে আজ আমাদের জন্য অত্যন্ত প্রতিকূল অবস্থানে রয়েছে।’

সোভিয়েত-পরবর্তী রাশিয়া পরমাণু পরীক্ষা করেনি। সোভিয়েত ইউনিয়ন সর্বশেষ ১৯৯০ সালে এই পরীক্ষা করেছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পরীক্ষা করলে রাশিয়াও পারমাণবিক অস্ত্র পরীক্ষার কথা বিবেচনা করবে।

অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে মাত্র কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম