দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ১২০

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:২৮

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১২০ জন নিহত হয়েছে। দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খেলেএতে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বিমানটিতে ১৮১ জন আরোহী ছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দেশটির ফায়ার সার্ভিস জানিয়েছে, জেজু এয়ারের বিমানটি থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফিরছিল। এতে ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ছিলেন। দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের বিমানবন্দরে অবতরণের সময় এই দুর্ঘটনা ঘটে।

সংবাদ সংস্থা রয়টার্সকে একজন ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

একজন বিমানবন্দর কর্মকর্তা জানান, বিমানের লেজের অংশে আটকে থাকা যাত্রীদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ইয়োনহাপের প্রতিবেদন অনুযায়ী, বিমানের যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক এবং দুজন থাইল্যান্ডের নাগরিক ছিলেন।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানের সিস্টেমে পাখি আটকে গিয়ে এবং খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে দেয়ালে আছড়ে পড়ছে। অন্য একটি ভিডিওতে দুর্ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা গেছে।

দক্ষিণ কোরিয়ার ফায়ার এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনাস্থলে ৮০ জন দমকলকর্মী এবং ৩০টির বেশি দমকল গাড়ি মোতায়েন করা হয়েছে।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের