দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত বিমানটি বোয়িংয়ের তৈরি

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৩:১৬

দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হওয়া বিমানটি মার্কিন বিমান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি। রবিবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার এয়ারলাইন জেজু এয়ার জানিয়েছে, বিমানটি ছিল বোয়িং-এর তৈরি ৭৩৭-৮০০ মডেলের। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেজু এয়ারের সিইও কিম ই-বাই রবিবারের বিমান দুর্ঘটনার শিকারদের প্রতি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। এক সংক্ষিপ্ত মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেছেন, শোকাহত পরিবারগুলোর সহায়তাকে বর্তমানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

ক্ষমা চাইলেন জেজু এয়ারের সিইও ও অন্য কর্মকর্তারা। ছবি: ইয়োনহাপ।

শোকবার্তা জানিয়েছে নির্মাতা কোম্পানি বোয়িংও। তারা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের সঙ্গে যোগাযোগ রাখছে বলে জানিয়েছে।

জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটি ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ায় ফিরছিল।

বিমান দুর্ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

দক্ষিণ কোরিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার ঠিক আগে বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার থেকে বিমানের জন্য পাখির আঘাতের সতর্কতা পাঠানো হয়েছিল।তারা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

/এস/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের