চীনে সহপাঠীকে হত‍্যায় দুই কিশোরের দীর্ঘমেয়াদি কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭

সহপাঠীকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় দুই কিশোরকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড প্রদান করেছে চীনের আদালত। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স সোমবার (৩০ ডিসেম্বর) এ খবর জানিয়েছে।

সিসিটিভি জানিয়েছে, হেবেই প্রদেশের হানদান শহরে ইচ্ছাকৃত হত্যার অভিযোগে ঝ্যাং ও লি নামের ওই দুই কিশোরকে পৃথকভাবে সাজা প্রদান করা হয়েছে। প্রথমজনকে যাবজ্জীবন ও দ্বিতীয়জনকে ১২ বছরের কারাবাস দেওয়া হয়। তবে তাদের হত্যার উদ্দেশ্য কী ছিল, সে সম্পর্কে সংবাদমাধ্যমে কিছু বলা হয়নি।

১০ মার্চ ওয়াং নামের নিহত কিশোরের দেহ শহরের বাইরে একটি পরিত্যক্ত গুদামঘরে খুঁজে পাওয়া যায়। পরের দিনই তিনজন সন্দেহভাজনকে আটক করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, কোদাল দিয়ে সহপাঠীকে পিটিয়ে হত্যা করাকে চরম বর্বরতা বলে আখ্যায়িত করেছে আদালত।

সংবাদমাধ্যমে বলা হয়েছে, মা নামধারী তৃতীয় আরেক সন্দেহভাজনকে আইন অনুযায়ী 'বিশেষ সংশোধনমূলক শিক্ষার' আদেশ দেওয়া হয়।

আদালত বলেছে, ওয়াংকে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার মূল আসামি ঝ্যাং ছিল মূল পরিকল্পনাকারী। লি তার প্রধান সহযোগী হিসেবে হত্যায় অংশ নেয় ও লাশ লুকাতে সহায়তা করে। অন্যদিকে, তৃতীয় অভিযুক্ত মা, তাদের সঙ্গে অপরাধস্থলে গেলেও মূল হত্যায় সরাসরি অংশগ্রহণ করেনি। তবে সে সব প্রত্যক্ষ করলেও পরে মুখ খোলা থেকে বিরত থাকে। এই হত্যার সময় অভিযুক্ত সবার বয়স ছিল ১৩ বছর।

২০২১ সালে, অপরাধের দায়বদ্ধতার বয়স ১৪ বছর থেকে কমিয়ে ১২ বছর করে চীন। তবে অপ্রাপ্তবয়স্কদের মৃত্যুদণ্ডের সাজার আওতার বাইরে রাখা হয়।

১২ থেকে ১৪ বছর বয়সী সন্দেহভাজনরা ইচ্ছাকৃত হত্যাকাণ্ডে জড়িত থাকলে মারাত্মক অপরাধের দায়বদ্ধতার অভিযোগে অভিযুক্ত হতে পারে। অবশ্য এক্ষেত্রে উচ্চপদস্থ প্রসিকিউটরদের কাছ থেকে অভিযোগগুলোর অনুমোদন করাতে হয়।

ওয়াংয়ের হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী ও আইনজীবীরা অভিযুক্তদের মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছিলেন। তাদের অভিযোগ ছিল, সাম্প্রতিক বছরগুলোতে মারাত্মক অপরাধ করেও অপ্রাপ্ত বয়স্করা  লঘুদণ্ডে পার পেয়ে যাচ্ছে। 

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম