৪৫০ কিলোমিটার গতির পরীক্ষামূলক ট্রেন উন্মোচন চীনে

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬:৩২

বেইজিংয়ে সিআর ৪৫০ নামের একটি উচ্চগতির ট্রেনের পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে চীন। এটি ঘণ্টায় সর্বোচ্চ ৪৫০ কিলোমিটার গতিতে চলতে পারবে। এই দ্রুতগতির ট্রেন চীনের পরিবহন খাতে গতি, জ্বালানি দক্ষতা ও উন্নত ব্রেকিং প্রযুক্তির উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেছে।

রবিবার চায়না রেলওয়ে জানিয়েছে, সিআর৪৫০ ট্রেনটি বাণিজ্যিকভাবে ৪০০ কিলোমিটার গতিতে পরিচালিত হবে।

ট্রেনের জ্বালানি দক্ষতাও উন্নত করা হয়েছে, যেখানে চলার সময় গতিরোধী শক্তি ২২ শতাংশ কমানো হয়েছে এবং তুলনামূলক ওজন ১০ শতাংশ কমেছে।

ট্রেনের ভেতরকার শব্দের মাত্রা ২ ডেসিবেল কমানো হয়েছে এবং যাত্রীর বসার স্থান ৪ শতাংশ বাড়ানো হয়েছে।

এই ট্রেনটিতে নিয়ন্ত্রণ, চালকের ইন্টারফেস, নিরাপত্তা পর্যবেক্ষণেও এসেছে নতুনত্ব।

চায়না রেলওয়ে জানিয়েছে, এই প্রোটোটাইপের উৎপাদন ২০২৪ সালে শুরু হয়েছিল। উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার করা হয়েছে উন্নত বুদ্ধিমত্তাসম্পন্ন প্রযুক্তি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান