খনিজ সম্পদ আহরণে চীনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৩আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৬:১৩

চীনের খনিজ সম্পদ আহরণে গত বছর নতুন রেকর্ড স্থাপন করেছে। চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী, প্রথম ১১ মাসে ১০টি প্রধান অলৌহ ধাতুর উৎপাদন ৭ কোটি ২২ লাখ ৮৮ হাজার মেট্রিক টনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ৪.৪ শতাংশ বেশি। এর মধ্যে কপার এবং অ্যালুমিনিয়ামের মতো ধাতুর উৎপাদন ছিল উল্লেখযোগ্য।

লোহার আকরিক উৎপাদনেও উন্নতি হয়েছে চীনে। প্রথম ১১ মাসে এ খনিজের উৎপাদন ১.৯ শতাংশ বেড়ে ৯৫ কোটি ২০ লাখ টনে পৌঁছেছে এবং বছর শেষে ১০৩ কোটি ৮০ লাখ টন ছাড়াবে বলে আশা করা হচ্ছে।

হুনান প্রদেশে এ বছর ৪০টির বেশি স্বর্ণের আকরিক আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে একটি এলাকায় স্বর্ণের সর্বোচ্চ ঘনত্ব প্রতি টনে ১৩৮ গ্রাম এবং মূল অনুসন্ধান এলাকায় মোট স্বর্ণের মজুদ ৩০০ টনের কিছু বেশি।

চীনের খনিজ শিল্প দেশীয় অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক খনিজ বিনিয়োগ ও ব্যবসায় উল্লেখযোগ্য প্রভাব রাখছে বলে জানিয়েছেন চায়না মাইনিং অ্যাসোসিয়েশনের মহাসচিব ছে ছাংবো।

সম্প্রতি একটি প্রতিবেদনে দেখা গেছে, বাজার মূলধনের দিক থেকে বিশ্বের শীর্ষ ৪০টি খনিজ কোম্পানির মধ্যে আটটিই চীনের।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম