মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই গতি পেয়েছে চীনের সেমিকন্ডাক্টর শিল্প

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ২২:৪৫

চীনের চিপ তথা সেমিকন্ডাক্টর জাতীয় প্রযুক্তি রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যত ব্যর্থ হয়েছে। নিষেধাজ্ঞা আরোপের  এই চীনা শিল্পের অগ্রযাত্রা তো থামেনি, উল্টো এ পদক্ষেপের কারণে কোম্পানিগুলোর উদ্ভাবনের গতি বেড়েছে। এছাড়া পশ্চিমাদের প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমাতে তাদের আগ্রহও বেড়েছে। এতে করে বিশ্বের সেমিকন্ডাক্টর বাজারে চীনের প্রতিযোগিতা সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশেষজ্ঞরা।

বিশ্বখ্যাত চিপ প্রস্তুতকারী কোম্পানি এনভিডিয়া সম্প্রতি এক বিবৃতিতে বলেছে, নিষেধাজ্ঞাগুলো আমেরিকার বিশ্ব প্রতিযোগিতা সক্ষমতাকেই দুর্বল করবে।

এনভিডিয়ার ক্রিয়েটিভ স্ট্র্যাটেজিসের প্রেসিডেন্ট টিম বাজারিন জানান, ‘এই নিষেধাজ্ঞা আমাদের বৈশ্বিক প্রতিযোগিতা থেকে দূরে সরিয়ে দেবে। এ ছাড়া, প্রযুক্তির কার্যকারিতা নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই সীমাবদ্ধতাগুলো প্রকৃতপক্ষে এআই কম্পিউটিং ক্ষমতাকে সীমাবদ্ধ করতে পারবে না। অন্য প্রতিযোগীরা কম শক্তিশালী জিপিইউ ব্যবহার করে একই ক্ষমতা অর্জন করতে পারবে।’

এ কাজটাই করছে চীনা প্রতিষ্ঠানগুলো। উদাহরণ হিসেবে চীনের ডিপসিক এআই চ্যাটবটের কথাও বলা হচ্ছে। এর নির্মাতারা দাবি করছেন, এটি নির্মাণে খরচ হয়েছে তুলনামূলক অনেক কম। কিছু পরীক্ষায় এটি ওপেনএআই-এর চ্যাটজিপিটি এবং মেটার ল্যামা এআই মডেলকেও ছাড়িয়ে গেছে।

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই গতি পেয়েছে চীনের সেমিকন্ডাক্টর শিল্প

চিপ নিষেধাজ্ঞার জন্যই অনেক চীনা এআই স্টার্টআপ কম জিপিইউ ব্যবহার করেও আরও দক্ষ উপায়ে এআই অ্যাপ্লিকেশন তৈরির দিকে মনোযোগ দিয়েছে। চীনা কোম্পানিগুলো একটি বড় ক্ষেত্র হিসেবে মনোযোগ দিয়েছে হিউম্যানয়েড রোবটিক্সেও।

দ্য ডিজিটাল ওয়ার বইয়ের লেখক উইনস্টন মা জানান, ‘একসময় মেইড ইন চায়না মানে ছিল বৈশ্বিক সরবরাহ চেইনের নিম্নস্তরের পণ্য। কিন্তু দুই-তিন দশক পর ইলেকট্রনিক্সসহ চীনা পণ্য উৎপাদনের ইকোসিস্টেম এখন বিশ্বে সবচেয়ে শক্তিশালী।’

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই গতি পেয়েছে চীনের সেমিকন্ডাক্টর শিল্প

আর এতেও চীনের প্রযুক্তি নির্মাতারা দিনে দিনে হয়ে উঠছেন স্বাবলম্বী। টেক টাইটানস অব চায়না বইয়ের লেখক রেবেকা ফ্যানিন জানালেন, ‘সহযোগিতার অভাব উদ্ভাবনে পৃথক পথ তৈরি করেছে। উদাহরণ হিসেবে হুয়াওয়ের হারমনি ওএস অপারেটিং সিস্টেমকে বলা যায়, যা সম্পূর্ণ চীনে তৈরি এবং অ্যান্ড্রয়েডের ওপর নির্ভরশীল নয়।’

আগের বাইডেন সরকার নিষেধাজ্ঞার ঘোষণা দিলেও নতুন ট্রাম্প প্রশাসন ওই নীতি পুনর্মূল্যায়ন করবে কিনা বা একই নীতি বজায় রাখবে কিনা তা এখনও নির্ধারণ করা হয়নি। তবে নীতি যেমনই হোক, বিশ্লেষকরা সবাই বলছেন, সেমিকন্ডাক্টর প্রযুক্তিতে চীনের অগ্রযাত্রার নিয়ন্ত্রণ এখন আর বাইরের কোনও শক্তির হাতে নেই।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে