কাশ্মীরে পুলিশের নির্যাতনের প্রতিবাদে যুবকের আত্মহত্যায় আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২০:২৫

ভারত শাসিত কাশ্মীরের কাথুয়া জেলায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে এক যুবকের আত্মহত্যার ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ২৫ বছর বয়সী মাখান দীন আত্মহত্যার আগে একটি ভিডিও বার্তায় দাবি করেছেন, তিনি নিজের জীবন বিসর্জন দিচ্ছেন যাতে আর কেউ পুলিশের অত্যাচারের শিকার না হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফেব্রুয়ারির ৫ তারিখে রেকর্ড করা চার মিনিটের ভিডিওতে দেখা গেছে, একটি মসজিদের ভেতর দাঁড়িয়ে দীন কুরআন হাতে তুলে নির্যাতনের বিবরণ দিচ্ছেন। তিনি বলেন, পুলিশ তাকে সন্ত্রাসীদের সহযোগী সন্দেহে আটক করে নির্যাতন চালিয়েছে। তিনি শপথ করে বলেন, কখনও কোনও বিদ্রোহীকে দেখেননি। এরপর তিনি আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার পরিবার যেন শান্তিতে থাকে, সেই দোয়া করেন।

ফেব্রুয়ারির ৭ তারিখে এক বিবৃতিতে পুলিশ জানায়, দীন পাকিস্তানসহ কয়েকটি বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ রাখতেন। তবে তারা তাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করে জানায়, জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং বাড়ি ফেরার পর তিনি আত্মহত্যা করেন।

দীনের মৃত্যুর পর তার ভিডিও বার্তা দ্রুত ছড়িয়ে পড়ে, যা কাশ্মীরের অতীত নির্যাতনের স্মৃতি ফিরিয়ে এনেছে। কাশ্মীরের পরিস্থিতি ২০১৯ সালে ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে আরও কঠোর হয়ে উঠেছে। বিশেষ মর্যাদা হারানোর পর অঞ্চলটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়, যা কাশ্মীরিদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

দীনের মৃত্যুর একদিন পরেই সেনাবাহিনীর গুলিতে নিহত হন ৩২ বছর বয়সী ট্রাকচালক ওয়াসিম আহমেদ মীর। সেনাবাহিনীর দাবি, মীর সেনা চৌকিতে না থেমে পালানোর চেষ্টা করেন, ফলে ২৩ কিলোমিটার ধাওয়া করে তাকে গুলি করা হয়। তবে তার পরিবার সেনাবাহিনীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত দাবি করেছে।

এদিকে, একটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের ঘটনায় ৫০০-র বেশি কাশ্মীরিকে আটক করা হয়েছে। স্থানীয়রা বলছেন, পুলিশের দমন-পীড়ন ভয়াবহ আকার ধারণ করেছে এবং যেকোনও সময় নিরপরাধ ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে।

পিডিপি নেত্রী ইলতিজা মুফতি পুলিশের কার্যক্রম নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আইনের রক্ষক যখন জনগণের শত্রু হয়ে ওঠে, তখন সুশাসনের আশা করা যায় না।

অন্যদিকে, কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, কোনও নির্দোষ ব্যক্তি নিহত হলে তা বরদাশত করা হবে না।

তবে মানবাধিকার সংগঠনগুলোর মতে, ভারত সরকার কাশ্মীরের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলোকে সবসময় অগ্রাহ্য করে এসেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভারত চেয়ারপারসন আকার প্যাটেল বলেছেন, ভারত সরকার কাশ্মীরিদের মানবাধিকার নিয়ে কোনও আগ্রহ দেখাচ্ছে না এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগগুলোতে কোনও পদক্ষেপ নিচ্ছে না।

কাশ্মীরের পরিস্থিতি দিনকে দিন আরও জটিল হয়ে উঠছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, এখানে বসবাস করা মানে প্রতিনিয়ত ভয় নিয়ে জীবনযাপন করা।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী