ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা, আদালতে পিটিআই

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩৫আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৭

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) খাইবার পাখতুনখাওয়া সভাপতি জুনাইদ আকবর ইসলামাবাদ হাইকোর্টে একটি পিটিশন দাখিল করেছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দায়ের করা পিটিশনে তিনি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।  

পিটিশন দাখিলের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সরকারকে জেল ম্যানুয়াল লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করেন। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান  আকবর  জানান, ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না দেওয়া সরকারের অন্যায় আচরণের প্রমাণ।

তিনি সতর্ক করে দেন যে এই ধরনের পদক্ষেপ প্রাদেশিক অসহিষ্ণুতা বাড়িয়ে তুলবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করবে।

তবে শুক্রবার পাঞ্জাব সরকার জানিয়েছে, ইমরান খানের সঙ্গে সাক্ষাতে কোনও নিষেধাজ্ঞা নেই।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বোখারি এক বিবৃতিতে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতার পরিবার, আইনি দল এবং দলের নেতারা নিয়মিতভাবে তার সঙ্গে সাক্ষাৎ করছেন।

তিনি পিটিআইয়ের দাবিকে সমালোচনা করে বলেন, তারা কারাগারকে যেন বিনোদন পার্ক মনে করছে, যেখানে যখন খুশি যে কেউ প্রবেশ করতে পারে।

এদিকে ব্যারিস্টার সাইফ ইমরান খানের সঙ্গে সাক্ষাতের ওপর থেকে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের দাবি জানান এবং এটিকে সরকারের আতঙ্কের প্রতিফলন বলে অভিহিত করেন।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইমরান খানকে চাপে ফেলে কোনও চুক্তি স্বীকার করানো। তবে তিনি ‘নওয়াজ শরিফের মতো’ কোনও সমঝোতার অংশ হবেন না।

কারণ পিটিআই বারবার বলেছে যে ইমরান খান কারাগার থেকে মুক্তির জন্য কোনও চুক্তি করবেন না।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী