চান্দ্র নববর্ষের ছুটিতে চীনে ভ্রমণ সংখ্যা ৯০০ কোটি ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬

চীনে ৪০ দিনের চান্দ্র নববর্ষ উৎসবে অভ্যন্তরীণ পর্যটনে রেকর্ড সৃষ্টি হয়েছে। চীনা বার্তা সংস্থা সিনহুয়া রবিবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, এবার প্রায় ৯০২ কোটি ভ্রমণ সম্পন্ন হয়েছে দেশটিতে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিনহুয়ার প্রতিবেদন অনুযায়ী, এবারের ছুটিতে রেলপথে ভ্রমণের সংখ্যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫১ কোটি ৩০ লাখে পৌঁছেছে। এদিকে। ৯০ কোটি ২০ লাখের বেশি মানুষ আকাশপথে ভ্রমণ করেছেন, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৪ শতাংশ বেশি।

গত বছর চান্দ্র নববর্ষ উৎসবকে কেন্দ্র করে প্রায় ৮৪০ কোটি অভ্যন্তরীণ ভ্রমণ হয়েছিল দেশটিতে। চীনে এই ছুটি বসন্ত উৎসব হিসেবে বিবেচিত হয়।   

চীনের বৃহত্তম এই ছুটিকে ঘিরে ভ্রমণের উৎসবকে জাতীয় অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার সক্ষমতা যাচাইয়ের সুযোগ পায় কর্তৃপক্ষ। এবছর সরকারের আশানুরূপ ভ্রমণ সম্পন্ন হয়েছে দেশটিতে। 

২০২৩ সাল থেকে চান্দ্র বর্ষের ছুটি উপলক্ষে প্রধান মহাসড়কে ব্যক্তিগত গাড়ি করে বেড়াতে যাওয়া জনগণকেও জরিপের আওতায় আনা শুরু করে পরিবহন মন্ত্রণালয়। তখন থেকেই এই সময়ে ভ্রমণের সংখ্যা এক লাফে অনেকখানি বৃদ্ধি পায়।

কোভিড-১৯ মহামারির পর থেকে দেশটিতে অভ্যন্তরীণ ভ্রমণ হ্রাস পেয়েছিল। এর আগে, ২০১৯ সালের বসন্ত উৎসবে প্রায় ২৯৮ কোটি ভ্রমণের তথ্য নথিভুক্ত করা হয়েছিল।

/এসকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম