বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কী ধরনের সম্পর্ক চায়: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ঢাকাকে ঠিক করতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

জয়শঙ্কর রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে, তাহলে সেটা খুবই হাস্যকর।

তিনি আরও বলেন, একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু প্রতিদিন সকালে উঠে সব কিছুর জন্য আপনাকে দোষ দেবো। এটি তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।

জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় তারা অসন্তুষ্ট।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয়, যা আমরা করেছি।

তিনি বলেছেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে, কিন্তু শেষ পর্যন্ত দুই দেশ প্রতিবেশী। তাদের ঠিক করতে হবে যে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।

জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের যা শুরু।

তিনি বলেন, ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না।

জয়শঙ্কর বলেন, ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত দেখতে চাই না।

সূত্র: দ্য প্রিন্ট

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের