দ. কোরিয়ার মহাসড়ক নির্মাণস্থলে দুর্ঘটনা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

দক্ষিণ কোরিয়ার চোনান শহরের একটি মহাসড়ক নির্মাণস্থলে এক দুর্ঘটনায় তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৪৯ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও অস্পষ্ট। তবে সংবাদমাধ্যমগুলোর ফুটেজে দেখা গেছে, সিউল থেকে প্রায় ৮৫ কিলোমিটার দক্ষিণে চোনান শহরে নির্মাণাধীন একটি সুউচ্চ সেতুর ওপরের কাঠামো ধসে পড়ে।

ধারণা করা হচ্ছে, সেখানে আটজন শ্রমিক চাপা পড়েছিলেন। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ দিয়েছেন। তার কার্যালয় জানিয়েছে,আরও ক্ষয়ক্ষতি রোধে ও সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপত্তা কর্মী ও ফায়ার সার্ভিস কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম