ন্যায়বিচার ও গণতন্ত্রের জন্য বৈশ্বিক সহায়তা চান ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক
০২ মার্চ ২০২৫, ১৬:৫৮আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:১৪

গণতন্ত্র, মানবাধিকার এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান।

টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রবন্ধে, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার ‘রাজনৈতিক প্রত্যাবর্তনের’ জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

ইমরান খানের নামে লেখা প্রবন্ধটিতে আশা প্রকাশ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য কাজ করবে, স্থিতিশীলতা বজায় রাখবে এবং সংঘাত ও চরমপন্থার কারণগুলো প্রতিরোধ করবে।

এই প্রবন্ধ আসলেই ইমরান খান লিখেছেন কিনা, এবং কীভাবে এটি ম্যাগাজিনে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পাকিস্তানের ‘রাজনৈতিক অস্থিরতা’ ও গণতন্ত্রের জন্য চলমান লড়াই সম্পর্কে ইমরান খান তার অভিমত ব্যক্ত করেছেন। তিনি দেশটিতে গণতন্ত্রের অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ‘এই সময়কে’ জাতির ইতিহাসের অন্যতম চ্যালেঞ্জিং সময় বলে বর্ণনা করেছেন।

তিনি জোর দিয়ে বলেছেন যে তার কারাবাস এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে তার অবস্থানকে স্তব্ধ করার একটি প্রচেষ্টা। তার দাবি, তার লড়াই ব্যক্তিগত নয়, বরং এটি গণতন্ত্রের বৃহত্তর ইস্যুকে কেন্দ্র করে, যার প্রভাব রয়েছে শুধু দেশের জন্য নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও।

পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে, ইমরান খান আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংকটের তাৎপর্য অনুধাবন করার আহ্বান জানিয়েছেন।

সূত্র: ডন

/এস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী