‘যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনও যুদ্ধের জন্য প্রস্তুত চীন’

আন্তর্জাতিক ডেস্ক
০৫ মার্চ ২০২৫, ২১:৪৪আপডেট : ০৫ মার্চ ২০২৫, ২১:৪৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত উত্তেজনার মধ্যে চীন জানিয়েছে, তারা যেকোনও ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন শুল্কের জবাবে চীন এই হুঁশিয়ারি দিলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দূতাবাস বলেছে, যদি যুদ্ধই যুক্তরাষ্ট্রের চাওয়া হয়—তা বাণিজ্য যুদ্ধ হোক, শুল্ক যুদ্ধ হোক কিংবা অন্য যেকোনও যুদ্ধ—আমরা শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত। এই বক্তব্যটি দেশটির ওয়াশিংটন দূতাবাসও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছে।

ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিং যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য আমদানির ওপর ১০-১৫ শতাংশ শুল্ক বসিয়েছে।

বুধবার চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ঘোষণা দেন, এ বছর দেশটির প্রতিরক্ষা বাজেট আরও ৭ দশমিক ২ শতাংশ বাড়ানো হবে। তিনি সতর্ক করে বলেন, শতাব্দীর অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বিশ্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, চীন নিজেকে স্থিতিশীল ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করতে চায়, যেখানে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেনের যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা দেশ হিসেবে দেখানো হচ্ছে। তবে চীন ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে নতুন অংশীদার হিসেবে আকৃষ্ট করতে চায় এবং উত্তেজনা আরও না বাড়িয়ে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করছে।

এদিকে, বেইজিং তার অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে বড় বিনিয়োগের পরিকল্পনা করছে। চীনের বার্ষিক ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির নেতারা এই পরিকল্পনা তুলে ধরেন।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক বরাবরই উত্তেজনাপূর্ণ। ট্রাম্প প্রশাসনের চীন-বিরোধী সদস্যরা এই বিবৃতিকে ওয়াশিংটনের জন্য প্রধান কৌশলগত ও অর্থনৈতিক হুমকি হিসেবে ব্যাখ্যা করতে পারেন।

চীনের সামরিক বাজেট বর্তমানে ২৪৫ বিলিয়ন ডলার, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম। তবে দেশটির প্রকৃত সামরিক ব্যয় আরও বেশি হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম