মহাকাশে ৮টি স্যাটেলাইট পাঠালো চীন

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ ২০২৫, ১৮:০৫আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৮:০৫

চিউছুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে আরও আটটি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন। বেইজিং সময় বিকাল ৪টা ৭ মিনিটে সেরেস-১ ক্যারিয়ার রকেটের মাধ্যমে ছয়টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় এবং সেগুলো সফলভাবে নির্ধারিত কক্ষপথে প্রবেশ করেছে।

এ মিশনের মাধ্যমে আরও দুটি স্যাটেলাইট এয়ারস্যাট ০৬ ও ০৭ উৎক্ষেপণ করা হয়। এটি ছিল সেরেস-১ ক্যারিয়ার রকেটের ১৮তম ফ্লাইট।

স্যাটেলাইটগুলো পৃথিবীর বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ এবং আয়নোস্ফিয়ারের ইলেকট্রন ঘনত্বের তথ্য সংগ্রহ করতে সক্ষম।

এই স্যাটেলাইটপুঞ্জের লক্ষ্য হলো একটি রিয়েল-টাইম বায়ুমণ্ডলীয় ও আয়নোস্ফিয়ার পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা, যা বৈশ্বিক আবহাওয়া পূর্বাভাস এবং শিল্পখাতে প্রয়োগ করা যাবে।

অন্যদিকে, বেইজিং-ভিত্তিক রকেট কোম্পানি গ্যালাকটিক এনার্জি এখন পর্যন্ত ১৭টি সফল উৎক্ষেপণ সম্পন্ন করেছে। তাদের সর্বশেষ মিশনটি ছিল ২০২৫ সালে চীনের প্রথম বাণিজ্যিক উৎক্ষেপণ।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম