পশ্চিমবঙ্গে ৬ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি নাবিক

রক্তিম দাশ, কলকাতা 
২৮ মার্চ ২০২৫, ২১:০৪আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২১:০৪

বাংলাদেশি জাহাজের নাবিক আরিফ শেখের খোঁজ মিলছে না ৬ দিন ধরে। ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ওই নাবিক কীভাবে নিখোঁজ হলেন, তা নিয়ে চলছে তদন্ত। বাংলাদেশি ওই জাহাজটি হলদিয়ার ইনল্যান্ড ওয়াটার ওয়েজ জেটিতে আটকে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ মার্চ ৯ জন নাবিকসহ একটি জাহাজ বাংলাদেশ থেকে হলদিয়া বন্দরে আসে। হলদিয়া থেকে ফ্লাই অ্যাশ বোঝাই করে ২২ মার্চ বাংলাদেশ ফেরার কথা ছিল তাদের। ওই জাহাজের নাবিক আরিফ ২০ মার্চ থেকে আচমকা নিখোঁজ হয়ে যান।

গত ২১ মার্চ হলদিয়া থানায় নাবিকের নিখোঁজ থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশও এই ঘটনায় তদন্তে নেমেছে। ওই জাহাজের বাকি সহকারী নাবিকরা জানিয়েছেন, নিখোঁজ নাবিক মূলত জাহাজে রান্নার কাজ করতেন।

২০ মার্চ সন্ধ্যার দিকে জাহাজে পাইপের মাধ্যমে যখন ফ্লাই অ্যাশ লোড করার কাজ চলছিল, তখন তাকে শেষ বারের মতো দেখতে পাওয়া যায়। কাজের তদারকি করছিলেন তিনি। এরপর থেকে তার আর খোঁজ মেলেনি।

হলদিয়া মহকুমা পুলিশ কর্মকর্তা অরিন্দম অধিকারী বলেন, ‘বাংলাদেশি জাহাজের এক নাবিক নিখোঁজের ঘটনায় হলদিয়া থানায় অভিযোগ হয়েছে। নাবিকের খোঁজে তদন্ত চলছে।’

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম