মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মার্চ ২০২৫, ২০:১৫আপডেট : ৩১ মার্চ ২০২৫, ২০:১৮

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গেছে। সোমবার (৩১ মার্চ) দেশটির সামরিক সরকার জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ২০৫৬ জনে পৌঁছেছে। আহত হয়েছে আরও ৩৯০০ জন। এই বিপর্যয়ের পর এক সপ্তাহের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সরকারি মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তুন রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিকে জানান, মাণ্ডালে অঞ্চলে ২৭০ জন নিখোঁজ রয়েছেন। সেখানে ভূমিকম্পে মসজিদ, সেতু এবং বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আসলে ভূমিকম্পে নিহত ও আহতের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি হতে পারে। তবে টেলিযোগাযোগ ব্যবস্থা বিকল হয়ে যাওয়ায়, অনেক অঞ্চলের ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কে খুব কমই জানা যাচ্ছে।

জাতিসংঘ জরুরি ভিত্তিতে ৮ মিলিয়ন ডলার সহায়তার আবেদন জানিয়েছে, কারণ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন ত্রাণ সংস্থা।

ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো রোগীতে ভরে গেছে। স্থানীয়রা বিবিসিকে জানিয়েছে, রাস্তায় পচা মৃতদেহের দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে।

আন্তর্জাতিক উদ্ধার কমিটির (আইআরসি) মিয়ানমারের প্রোগ্রাম উপপরিচালক লরেন এলেরি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংবাদ সংস্থাকে জানান, এ মুহূর্তে ধ্বংসযজ্ঞের প্রকৃত মাত্রা আমাদের কাছে স্পষ্ট নয়। 

দেশটির ছয়টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এলেরি জানান, ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো ও চলমান ভূমিধস উদ্ধার কার্যক্রমকে আরও জটিল করে তুলছে।

তিনি আরও জানান, তারা মাণ্ডালের কাছাকাছি একটি শহরের কথা বলছিল, যেখানে ৮০ শতাংশ ভবন ধসে পড়েছে বলে জানা গেছে। কিন্তু এটি খবরেও আসেনি। কারণ টেলিযোগাযোগ ব্যবস্থা ধীরগতির কারণে তথ্য পৌঁছাতে দেরি হচ্ছে।

ভারী যন্ত্রপাতির অভাবেও উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। ফলে উদ্ধারকর্মীদের প্রচণ্ড গরমের মধ্যে হাতে করেই ধ্বংসস্তূপের নিচে জীবিতদের সন্ধান চালাতে হচ্ছে। সেখানে তাপমাত্রা বর্তমানে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

ভূমিকম্পের প্রভাব পার্শ্ববর্তী থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। সেখানে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে অনেকেই ব্যাংককে একটি নির্মাণাধীন উচ্চ ভবন ধসে পড়ার সময় সেখানে কর্মরত ছিলেন। ব্যাংককে ফাটল ধরা ভবনগুলো থেকে আজ সোমবার হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির রেবেকা হেনশকে জানিয়েছেন, মিয়ানমারের সামরিক সরকার এখনও সেই সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে, যাদের সাথে তারা গত চার বছর ধরে লড়াই করছে।

/এস/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী