পেহেলগামে হামলার আন্তর্জাতিক তদন্ত প্রয়োজন: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ২০:১৯আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২০:১৯

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। আন্তর্জাতিক তদন্তকারীদের সঙ্গে সহযোগিতার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলেও দাবি করেছেন তিনি। শুক্রবার (২৫ এপ্রিল) পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এ খবর জানিয়েছে। 

পত্রিকাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ বলেন, পাকিস্তান ‘যেকোনও আন্তর্জাতিক তদন্তের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত’ যা আন্তর্জাতিক তদন্তকারীদের দ্বারা পরিচালিত হবে।

ঘটনাটির পর থেকে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ভারত সিন্ধু নদীর পানিচুক্তি স্থগিত করেছে। পাকিস্তান ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

নিউ ইয়র্ক টাইমসকে খাজা আসিফ বলেন, পানিবণ্টন চুক্তি স্থগিত করতে এবং ঘরোয়া রাজনৈতিক লাভের জন্য এই হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করছে ভারত।

তিনি আরও বলেন, ভারত ‘কোনও প্রমাণ ছাড়া, কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিচ্ছে।’

খাজা আসিফ আরও বলেন, ‘আমরা এ যুদ্ধকে আরও উসকে দিতে চাই না। কারণ, যুদ্ধ ছড়িয়ে পড়লে এ অঞ্চলের জন্য তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।’

ওই হামলাকে ২০০০ সালের পর কাশ্মীর অঞ্চলে সবচেয়ে ভয়াবহ সশস্ত্র হামলা হিসেবে দেখা হচ্ছে। কম পরিচিত সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এ হামলার দায় স্বীকার করেছে।

হামলাকারীদের আন্তঃসীমান্ত যোগসূত্র রয়েছে বলে ভারত অভিযোগ তুলেছে। তবে পাকিস্তান এ অভিযোগকে জোরালোভাবে নাকচ করে দিয়েছে।

ভারতের অভিযোগের জবাবে আসিফ বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন লস্কর-ই-তাইয়্যেবা (এলইটি) এখন ‘অকার্যকর’ এবং পাকিস্তান থেকে কোনও হামলা চালানোর সক্ষমতা তাদের নেই।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, তারা পাকিস্তানে কোনও সংগঠন বা কাঠামো চালায় না। যারা রয়ে গেছে, তারা গৃহবন্দী বা হেফাজতে আছে। তারা একেবারেই সক্রিয় নয়

নিউইয়র্ক টাইমসকে দেওয়া বক্তব্যে আসিফ দাবি করেন, ‘হামলাটি হয়ত ভারতেরই একটি ‘ছদ্মবেশী’ অভিযান।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের