পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ০০:০৩আপডেট : ০৮ মে ২০২৫, ০০:০৩

ভারতের সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বুধবার সতর্ক করে বলেছেন, পরিস্থিতি যদি আরও উত্তপ্ত হয়, তাহলে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাস্তব এবং অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা এর আগে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা এখন মারাত্মক হুমকির মুখে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।

খাজা আসিফ বলেন, ভারতের ভেতরে বর্তমানে গভীর রাজনৈতিক সংকট চলছে, আর সেই সংকট থেকে দৃষ্টি সরাতে তারা সীমান্তে আগ্রাসন শুরু করেছে।

বুধবার ভোরে ভারত পাকিস্তান ও আজাদ জম্মু-কাশ্মীরে একযোগে বিমান হামলা চালায়। ইসলামাবাদ এটিকে ‘অঘোষিত যুদ্ধ’ বলে অভিহিত করেছে। পাকিস্তান সরকার জানায়, অন্তত ছয়টি স্থানে হামলা চালানো হয়েছে, যার মধ্যে ছিল মসজিদ ও জলবিদ্যুৎ প্রকল্পও। হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ৫৭ জন আহত হয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, এই আগ্রাসন শুধু সীমান্ত নয়, গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। পারমাণবিক সংঘাতের ঝুঁকি এখন আর কল্পনা নয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পাকিস্তান বিমান বাহিনীর জবাবি হামলায় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি রাফাল, একটি সুখোই এসইউ-৩০এমকেআই এবং একটি মিগ-২৯।

অবশ্য ভারতের পক্ষ থেকে এই দাবিকে মিথ্যাচার হিসেবে দাবি করা হয়েছে।

আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, পাকিস্তানের সব যুদ্ধবিমান নিরাপদে ফিরে এসেছে। আমরা কেবল শত্রু সেনা স্থাপনায় আঘাত করেছি, বেসামরিকদের দিকে কোনও আক্রমণ চালানো হয়নি।

বুধবার পাকিস্তানের সংসদে ভাষণ দেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আত্মরক্ষায় পাকিস্তানের সশস্ত্র বাহিনী জবাব দিয়েছে। রাতের অন্ধকারে ভারতের কাপুরুষোচিত হামলার জবাবে আমরা আমাদের শক্তি ও প্রস্তুতির প্রমাণ দিয়েছি।

তিনি দেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি পাকিস্তানির দোয়া ও সাহসে আমরা শত্রুর আগ্রাসন রুখে দাঁড়াতে সক্ষম হয়েছি।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম