পাকিস্তানের হামলার জবাব দিচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৫, ১৩:৩৫আপডেট : ১০ মে ২০২৫, ১৩:৩৫

শুক্রবার (৯ মে) রাতে পাকিস্তান থেকে চালানো একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাল্টা প্রতিক্রিয়া শুরু করেছে ভারত। যদিও এর মধ্যেই ভারতজুড়ে, বিশেষ করে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাবে একাধিক স্থানে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার ভারত সরকারের এক সূত্র এমনটাই জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

পাকিস্তানের হামলা ও ভারতের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে শনিবার সকালে বিস্তারিত ব্রিফিং করার কথা রয়েছে কেন্দ্র সরকারের।

শনিবার ভোরে পাকিস্তান দাবি করেছে, ভারত তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি রাজধানী ইসলামাবাদ সংলগ্ন। তবে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক টেলিভিশন বিবৃতিতে বলেন, ‘ভারত পাকিস্তানের নূর খান ঘাঁটি, মুরীদ ঘাঁটি ও শোরকোট ঘাঁটি লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।’

ভারতীয় সেনাবাহিনী এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ‘পাকিস্তান তার ড্রোন হামলা এবং অন্যান্য গোলাবারুদ ব্যবহারের মাধ্যমে আমাদের পশ্চিম সীমান্তে উসকানিমূলক তৎপরতা অব্যাহত রেখেছে। আজ ভোর ৫টায় একাধিক সশস্ত্র শত্রু ড্রোন খাসা ক্যান্ট, অমৃতসরের আকাশে উড়তে দেখা যায়। আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিট দ্রুত সেগুলোকে শনাক্ত ও ধ্বংস করেছে।’

সেনাবাহিনী আরও জানায়, 'ভারতের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং সাধারণ নাগরিকদের জীবনে হুমকি সৃষ্টি করার পাকিস্তানের স্পষ্ট প্রচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভারতীয় সেনারা শত্রুর এই ষড়যন্ত্র ব্যর্থ করবেই।’

/এস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম