এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত: আহমেদাবাদ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৬:২৯আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫৬

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত ২৪২ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আহমেদাবাদ বিমানবন্দর।

বৃহস্পতিবার  দুপুর ১টা ৩৮ মিনিটে আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাড়ার কয়েক মিনিট পরই বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, বিমানটি আকাশে উঁচুতে উঠতে হিমশিম খাচ্ছিল এবং কিছুক্ষণ পর একটি বিশাল আগুনের গোলার মধ্যে বিধ্বস্ত হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমানে বিমানবন্দরটিতে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে বিমানবন্দরের দিকে রওনা হওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নিতে।

এদিকে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল এআই ১৭১। যা আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে রওনা হয়েছিল। এখনও বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে বলে জানিয়েছে তারা।

আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এক বিবৃতিতে বলেন, এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১-এর মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। যারা আপনজন হারিয়েছেন, তাদের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমরা ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সর্বাত্মক সহায়তা দিচ্ছি।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু কিন্জারাপু এক্স-এ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। সংশ্লিষ্ট সব সংস্থাকে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র: এনডিটিভি

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম