আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্তের মুহূর্ত (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৬:৫১আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫৩

ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিট পরই বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে।

দুর্ঘটনাটি ঘটে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে, আহমেদাবাদের মেঘানিনগর এলাকায়। বিমানটি সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রানওয়ে ২৩ থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলকে (এটিসি) ‘মে ডে’ সংকেত পাঠায়। তবে সংকেত পাঠানোর পর আর কোনও উত্তর দেয়নি বিমানটি। কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের সীমানার বাইরে একটি খোলা জায়গায় বিধ্বস্ত হয় বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারটি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজটি একটি আবাসিক এলাকায় নিচের দিকে ঝুঁকে পড়ে। এর পরপরই ভয়াবহ আগুন জ্বলে ওঠে।

বিমানটিতে ছিলেন ২৩০ জন যাত্রী, ১০ জন কেবিন ক্রু এবং ২ জন পাইলট। এআই ১৭১ নম্বর ফ্লাইটটি লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পৌঁছানোর কথা ছিল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম