‘বিমান ভেঙে পড়তেই হোস্টেলের ছাদ থেকে লাফ দেয় আমার ছেলে’

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৭:১০আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫৬

ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার সময় চিকিৎসকদের হোস্টেলের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে রক্ষা পেয়েছেন একজন মেডিক্যাল শিক্ষার্থী। দুর্ঘটনার পর গুরুতর আহত হলেও বর্তমানে তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন তার মা রমিলা।

গুজরাটের আহমেদাবাদ সিভিল হাসপাতালে সাংবাদিকদের রমিলা বলেন, আমার ছেলে দুপুরে খাবার খেতে হোস্টেলে গিয়েছিল। ঠিক তখনই বিমানটি হোস্টেলের উপর ভেঙে পড়ে। সে আতঙ্কে দ্বিতীয় তলা থেকে লাফ দেয়। আহত হয়েছে, তবে সে এখন নিরাপদে আছে।

একই হাসপাতালে থাকা পুনম পটেল বলেন, তার ভাবি ওই ফ্লাইটে ছিলেন। বিমান ছাড়ার এক ঘণ্টার মধ্যেই খবর পেলাম যে এটি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গেই হাসপাতালে চলে এসেছি।

আহমেদাবাদ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানান, বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের পাশে চিকিৎসকদের আবাসিক হোস্টেলের উপর ভেঙে পড়ে। দুর্ঘটনার পরপরই পুলিশ, দমকল বাহিনী ও সিভিক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বৃহস্পতিবার দুপুরে লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে ছেড়ে যাওয়া বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি উড্ডয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে ৬২৫ ফুট উচ্চতায় থাকার সময় সংকেত হারিয়ে ফেলে। বিমানবন্দরের উচ্চতা ছিল আনুমানিক ২০০ ফুট।

সূত্র:  বিবিসি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী