এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত

প্রচণ্ড শব্দ, মনে হচ্ছিলো ভূমিকম্প: প্রত্যক্ষদর্শী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৭:৫৪আপডেট : ১২ জুন ২০২৫, ১৯:৫৫

ভারতের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়ে আগুনের গোলায় পরিণত হয়। ভয়াবহ এই দুর্ঘটনার দৃশ্য প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা। একজন প্রত্যক্ষদর্শী বলেন, এটা যেন ভূমিকম্পের মতো কাঁপিয়ে দিয়েছিল। প্রচণ্ড শব্দ আর কালো ধোঁয়ায় চারপাশ ঢেকে গিয়েছিল।

বৃহস্পতিবার বিকাল ২টার দিকে আহমেদাবাদের মেঘানীনগর এলাকার সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই একটি চিকিৎসক হোস্টেলে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটিতে ২৩২ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন।

ওই প্রত্যক্ষদর্শী আরও বলেন, আমি ঘরে ছিলাম। হঠাৎ এক বিকট শব্দ শুনে বাইরে বেরিয়ে আসি। বাইরে এসে দেখি, চারদিকে ধোঁয়া আর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে। তখনও আগুন জ্বলছিল।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ ও একজন কানাডার নাগরিক ছিলেন। বিমানটি গ্যাটউইক এয়ারপোর্টের উদ্দেশে রওনা হয়েছিল। এটি ছিল বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর এআই১৭১)।

বিমানটি উড্ডয়নের পর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই একটি বিস্ফোরণের সঙ্গে আগুনে জ্বলে ওঠে। আকাশে কালো ধোঁয়ার ঘূর্ণি উঠতে দেখা যায়, যা শহরের অনেকদূর থেকে দৃশ্যমান ছিল।

ঘটনার পরপরই উদ্ধারকাজে নেমেছে পুলিশ, দমকল ও জরুরি সেবার কর্মীরা। এখনও উদ্ধার কাজ চলমান রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অন্তত ৩০ জন নিহতের কথা জানিয়েছে।  আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় প্রশাসন আশপাশের এলাকা ঘিরে রেখেছে এবং বিমানবন্দর থেকে সব ফ্লাইট সাময়িক স্থগিত করা হলেও বিকালে পুনরায় চালু হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি