মার্কিন হিমার্স রকেট সিস্টেম নিয়ে তাইওয়ানের যুদ্ধের মহড়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই ২০২৫, ১৯:২৩ আপডেট : ১২ জুলাই ২০২৫, ১৯:২৩

তাইওয়ান তাদের বার্ষিক হান কুয়াং সামরিক মহড়ায় অত্যাধুনিক মার্কিন হিমার্স রকেট সিস্টেম মোতায়েন করেছে। চীনের সম্ভাব্য হামলার বিরুদ্ধে প্রতিরোধের প্রস্তুতি দেখাতে এই মহড়ার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইচুং শহরের উপকূলীয় এলাকায় শনিবার (১২ জুলাই) হিমার্স সিস্টেম বহনকারী দুটি সাঁজোয়া যান মহড়ায় অংশ নেয়। চলমান ১০ দিনের হান কুয়াং মহড়ার এটি ছিল চতুর্থ দিন। এটি এ যাবতকালের সবচেয়ে বিস্তৃত ও সমন্বিত মহড়া বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ।

তাইওয়ানের সামরিক মুখপাত্র কর্নেল চেন লিয়ান-জিয়া বলেন, যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের নজরদারি, স্যাটেলাইট কিংবা গুপ্তচরদের চোখ এড়িয়ে হিমার্স লুকিয়ে রাখা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গোপন নির্দেশ না পাওয়া পর্যন্ত এগুলোর অস্তিত্বও প্রকাশ করা হবে না।

মহড়ার পরবর্তী ধাপে যুদ্ধবিমান, নৌবাহিনীর জাহাজ এবং সশস্ত্র ইউনিটের সরাসরি ফায়ারিং অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে।

চীন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে এবং গত পাঁচ বছর ধরে দ্বীপটির চারপাশে নৌ ও বিমান বাহিনীর টহল এবং যুদ্ধ অনুশীলন জোরদার করেছে। তবে তাইওয়ান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। প্রেসিডেন্ট লাই ছিং-তের ভাষ্য, তাইওয়ানের ভবিষ্যৎ ঠিক করবে শুধু তাইওয়ানের জনগণ।

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এই মহড়াকে ‘দম্ভ দেখানো ছাড়া কিছু নয়’ বলে অভিহিত করেছে এবং তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র-তাইওয়ান সামরিক সহযোগিতার বিরোধিতা আমাদের অবস্থান।

হিমার্স সিস্টেম এর আগে ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে এবং তাইওয়ানের এই অনুশীলন এখন আন্তর্জাতিকভাবে নজরদারির মধ্যে রয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়াও ইতোমধ্যে এই সিস্টেম কিনেছে।

তাইওয়ান ২০২৪ সালে প্রথম ১১টি হিমার্স পেয়েছিল। গত মে মাসে সেগুলোর প্রথম পরীক্ষা চালায়। প্রায় ৩০০ কিমি পাল্লার এই রকেট সিস্টেম চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সিনিয়র সামরিক কর্মকর্তারা জানান, হান কুয়াং মহড়া পূর্বনির্ধারিত নয় এবং সম্পূর্ণ যুদ্ধ পরিস্থিতি অনুকরণে পরিচালিত হচ্ছে। এটি শুরু হয়েছে শত্রুর হামলার মাধ্যমে যোগাযোগ ও কমান্ড ব্যবস্থা ভেঙে ফেলার অনুশীলন দিয়ে।

তাইওয়ানি বিশ্লেষকেরা মনে করেন, চীনা বাহিনী সমুদ্র বন্দর ত্যাগের মুহূর্তেই হামলা চালানোর জন্য এই হিমার্স ব্যবহৃত হবে। স্থানীয়ভাবে উন্নত থান্ডারবোল্ট-২০০০ লঞ্চারের সঙ্গে সমন্বয় করে হামলার সক্ষমতা আরও বাড়ানো হবে। হিমার্সের পাশেই একটি থান্ডারবোল্ট ইউনিটও মহড়ায় অংশ নিতে দেখা গেছে।

 

/এএ/
সম্পর্কিত
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
যুক্তরাষ্ট্রের ‘গুপ্তহত্যা’ সত্ত্বেও চুক্তিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
সর্বশেষ খবর
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
ইসলামে প্রতিবেশীর অধিকার এবং সুন্দর আচরণের গুরুত্ব
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
জাপানে ৬ গোলের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রথম পয়েন্ট
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
সমাজে নারীদের জড়িয়ে যত অপকর্ম, সবকিছুর সঙ্গে বিরোধী দল: পানিসম্পদ মন্ত্রী
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না