যুক্তরাষ্ট্রের ‘গুপ্তহত্যা’ সত্ত্বেও চুক্তিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক 
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

সর্বোচ্চ নেতা, বিজ্ঞানী ও সামরিক কমান্ডারদের ওপর ‘গুপ্তহত্যা’ চালানো সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছাতে তেহরান এখনও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই যা আলোচনাযোগ্য এবং আইনগতভাবে যা তাদের প্রাপ্য, কেবল সেটির ওপর ভিত্তি করেই তারা সমঝোতা চান। এর বাইরে তেহরান কখনোই অতিরিক্ত কিছু চায়নি উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি পারস্পরিক চুক্তিতে রাজি থাকে, তবে তারা এই ভিত্তির ওপর দাঁড়িয়েই একটি সমঝোতায় পৌঁছাতে ইচ্ছুক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে ইরানি প্রেসিডেন্ট বলেন, তাদের মধ্যে কোনও সমস্যা নেই এবং এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তারা একটি চুক্তিতেও পৌঁছেছিলেন। সেই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং তার ওপর ভিত্তি করেই তারা এখনও সামনে এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন।

তিনি আরও বলেন, চুক্তির সেই কাঠামো আগেই নির্ধারিত হয়েছিল। হরমুজ প্রণালি প্রসঙ্গে তিনি দাবি করেন, তেহরান কখনোই তা বন্ধ রাখেনি; বরং কোনও ধরনের আইনি ভিত্তি বা যৌক্তিকতা ছাড়াই তা উন্মুক্ত রাখা হয়েছিল।

এদিকে দেশের ওপর চালানো সামরিক পদক্ষেপের কঠোর সমালোচনা করে পেজেশকিয়ান বলেন, তারা আমাদের ওপর আক্রমণ চালিয়েছে। আমাদের সম্মানিত সর্বোচ্চ নেতা, আমাদের বিজ্ঞানী, সামরিক কমান্ডার এবং সরকারের ওপর তারা গুপ্তহত্যা চালিয়েছে ও শহিদ করেছে।

/এএস/ 
টাইমলাইন: ইরান-ইসরায়েল উত্তেজনা
২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫
যুক্তরাষ্ট্রের ‘গুপ্তহত্যা’ সত্ত্বেও চুক্তিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯
সম্পর্কিত
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীতেও কড়াকড়ি
সর্বশেষ খবর
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
গাজায় গণহত্যার অভিযোগ ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যা’: জাতিসংঘে নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না