ট্রাম্পের প্রশংসার পর মিয়ানমারের জান্তা-ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৮:১৫আপডেট : ২৫ জুলাই ২০২৫, ২০:০৫

মিয়ানমারের সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসাসূচক চিঠি পাঠানোর পর যুক্তরাষ্ট্র বেশ কয়েকজন জান্তা-ঘনিষ্ঠ ব্যক্তি ও সামরিক-সম্পর্কিত কোম্পানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে। বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের তালিকায় রয়েছে, কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিকস, মিয়ানমার কেমিক্যাল অ্যান্ড মেশিনারি কোম্পানি, সানট্যাক টেকনোলজিস এবং প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিন অং হ্লাইং মিয়ানমারের নির্বাচিত বেসামরিক সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। এরপর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, ৩৫ লাখ মানুষ গৃহচ্যুত হয়েছে এবং দেশটির অর্ধেক জনগণ দারিদ্র্যসীমার নিচে চলে গেছে।

দুই সপ্তাহ আগে ট্রাম্পের বিশ্বজুড়ে শুল্ক আরোপ হুমকির জবাবে মিন অং হ্লাইং এক চিঠিতে ট্রাম্পের ‘দৃঢ় নেতৃত্বের’ প্রশংসা করেন। ওই চিঠিতে তিনি ট্রাম্প প্রশাসনের সেই পদক্ষেপের প্রশংসাও করেন। মিয়ানমারের সংঘাত নিয়ে প্রতিবেদন প্রকাশকারী যুক্তরাষ্ট্রের কিছু সংবাদমাধ্যম বন্ধের পদক্ষেপও ছিল।

২০২২ সালে কেটি সার্ভিসেস অ্যান্ড লজিস্টিকস এবং এর প্রধান নির্বাহী জনাথন মিয়ো কিয়াও থাউনকে জান্তার ‘ঘনিষ্ঠ সহযোগী’ হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।  

একই বছর মিয়ানমার কেমিক্যাল অ্যান্ড মেশিনারি কোম্পানি ও এর মালিক আং হ্লাইং উ এবং সানট্যাক টেকনোলজিস-এর মালিক সিট তাইং আংয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এদের বিরুদ্ধে ট্যাংক ও মর্টারের মতো অস্ত্র উৎপাদনের অভিযোগ ছিল।

এছাড়া তিন লাট মিন নামের আরেক মিয়ানমার নাগরিককেও নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি আগে জান্তা-ঘনিষ্ঠ বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক হিসেবে মার্কিন বর্ণনায় পরিচিত ছিলেন।

ট্রেজারি বিভাগ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও কারণ জানায়নি। হোয়াইট হাউজ থেকে এখন পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী