আরজি করে খুন-ধর্ষণের এক বছর: বিচারের দাবিতে উত্তাল কলকাতা

রক্তিম দাশ, কলকাতা 
০৯ আগস্ট ২০২৫, ১৯:৩৬আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৯:৩৬

পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালের চিকিৎসককে ধর্ষণ ও খুনের এক বছর পূর্ণ হওয়ায় বিচারের দাবিতে শনিবার কলকাতায় নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়। অভিযানের ঘিরে শহরের বিভিন্ন প্রান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে, রণক্ষেত্রে পরিণত হয় পার্ক স্ট্রিট, ডোরিনা ক্রসিং, হাওড়া ময়দান থেকে সাঁতরাগাছি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।

নির্যাতিতার মা-বাবার নেতৃত্বে ধর্মতলা থেকে নবান্নমুখী মিছিল পার্ক স্ট্রিট মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। কিছুক্ষণ পরই আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এসময় নির্যাতিতার মা মাথায় আঘাত পান, কপাল ফুলে যায় বলে অভিযোগ।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নবান্ন অভিযানের শুরুতেই রানি রাসমণি অ্যাভিনিউতে আটকায় পুলিশ। নির্যাতিতার মা-বাবার ওপর পুলিশের হামলার প্রতিবাদে তিনি রাস্তায় বসে অবস্থান শুরু করেন। শুভেন্দুর অভিযোগ, আমরা কোনও সংঘাতে যাব না। কিন্তু পুলিশের এত ব্যারিকেডের প্রয়োজন কী? মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি।

নির্যাতিতার বাবার অভিযোগ, তাদের গাড়ির নম্বর আগেই বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল। ফলে একাধিকবার পুলিশ আটকায়। তিনি বলেন, পুলিশের সঙ্গে বলতে গেলে লুকোচুরি করে এখানে এসেছি। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে, তবু সর্বত্র ব্যারিকেড বসানো হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী